Joel 2:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ নিজের সৈন্যসামন্তের আগে তাঁর কণ্ঠস্বর শোনাচ্ছেন; কেননা তাঁর বাহিনী বিরাট বড়; যারা তাঁর হুকুম মান্য করে তারা বলবান। কেননা মাবুদের দিন মহৎ ও অতি ভয়ানক; আর কে তা সহ্য করতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তাঁর সৈন্যদলের পুরোভাগে বজ্রধ্বনি করেন; তাঁর সৈন্যসংখ্যা গণনার অতীত, যারা তাঁর আদেশ পালন করে, তারা পরাক্রমী বীর। সদাপ্রভুর দিন অতি মহৎ; তা ভয়ংকর। কে তা সহ্য করতে পারে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু নিজ সৈন্যসামন্তের অগ্রে আপন রব শুনাইতেছেন; কেননা তাঁহার শিবির অতি মহৎ; কেননা তাঁহার বাক্যসাধক বলবান, কেননা সদাপ্রভুর দিন মহৎ ও অতি ভয়ানক; আর কে তাহা সহ্য করিতে পারে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু নিজ সৈন্যসামন্তের অগ্রে আপন রব শুনাইতেছেন; কেননা তাঁহার শিবির অতি বৃহৎ; কেননা তাহা বাক্যসাধক বলবান, কেননা সদাপ্রভুর দিন মহৎ ও অতি ভয়ানক; আর কে তাহা সহ্য করিতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাঁর সৈন্যদলের আগে আগে থেকে জোরে তাঁর গলার স্বর শোনান; তাঁর সৈন্যদলের সংখ্যা গোণা যায় না এবং যারা তাঁর আদেশ পালন করে তারা শক্তিশালী। সদাপ্রভুর দিন মহৎ ও ভয়ংকর; কে তা সহ্য করতে পারে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাঁর সৈন্যদলের আগে আগে থেকে জোরে তাঁর গলার আওয়াজ শোনান; তাঁর সৈন্যদলের সংখ্যা গোণা যায় না এবং যারা তাঁর হুকুম পালন করে তারা শক্তিশালী। মাবুদের দিন মহৎ ও ভয়ংকর; কে তা সহ্য করতে পারে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর গুরুগম্ভীর গর্জনে আদেশ দেন তাঁর সেনাবাহিনীকে, সেনাবাহিনী তাঁর আদেশ পালন করে। প্রভুর সেই নির্দিষ্ট দিন মহাভয়ঙ্কর, এর হাত থেকে কারো রেহাই নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু নিজে তার সৈন্যদের চিৎকার করে ডাকছেন| তাঁর শিবির খুব বড়| সত্যি সেই সৈন্যরা তাঁর আদেশ মানে| তারা খুবই শক্তিশালী| প্রভুর দিন হবে সত্যি তীব্র ও ভয়ানক; কে তা সহ্য করতে পারে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তাঁর সেনাবাহিনীর সামনে তাঁর কন্ঠের স্বর শোনালেন; তাঁর যোদ্ধারা অসংখ্য, কারণ তারা শক্তিশালী, যারা তাঁর আদেশ পালন করে৷ সদাপ্রভুর দিন মহান এবং খুবই ভয়ঙ্কর; কে তা সহ্য করতে পারে?