Joel 2:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু, মাবুদ বলেন, এখনও তোমরা সমস্ত অন্তঃকরণের সঙ্গে এবং রোজা, কান্নাকাটি ও মাতম সহকারে আমার কাছে ফিরে এসো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু ঘোষণা করেন, “তোমরা এখনই, তোমাদের সম্পূর্ণ মনেপ্রাণে আমার কাছে ফিরে এসো, তোমরা উপবাস ও কান্নার সঙ্গে, শোক করতে করতে ফিরে এসো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু, সদাপ্রভু বলেন, এখনও তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত, এবং উপবাস, রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়া আইস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু, সদাপ্রভু বলেন, এখনও তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস, রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়া আইস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু ঘোষণা করছেন, “কিন্তু এখন তোমরা উপবাস, কান্নাকাটি ও দুঃখ প্রকাশ করে সমস্ত অন্তরের সংগে আমার কাছে ফিরে এস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ ঘোষণা করছেন, “কিন্তু এখন তোমরা রোজা, কান্নাকাটি ও দুঃখ প্রকাশ করে সমস্ত দিলের সংগে আমার কাছে ফিরে এস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবু, প্রভু পরমেশ্বর এখনও বলছেন, তোমরা সর্বান্তঃকরণে অনুতাপ কর, উপবাস, ক্রন্দন ও বিলাপ কর, ফিরে এস আমার কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “এখন তোমরা সর্বান্তঃকরণে আমার কাছে ফিরে এস| উপবাস, রোদন ও বিলাপ করতে করতে এস!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বললেন, “এমনকি এখন,” তোমাদের সমস্ত হৃদয়ের সঙ্গে ফিরে এস, উপবাস কর, কাঁদো ও বিলাপ করো৷