Joel 2:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নিজ নিজ কাপড় না ছিঁড়ে অন্তঃকরণ ছিঁড় এবং তোমাদের আল্লাহ্‌ মাবুদের কাছে ফিরে এসো, কেননা তিনি কৃপাময় ও স্নেহশীল ক্রোধে ধীর ও অটল মহব্বতে মহান এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনা করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের পোশাক নয়, কিন্তু তোমরা নিজের নিজের হৃদয় বিদীর্ণ করো। তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে এসো, কারণ তিনি অনুগ্রহকারী ও সহানুভূতিশীল, বিলম্বে ক্রোধ করেন ও সীমাহীন তাঁর ভালোবাসা। তিনি বিপর্যয় প্রেরণ করে দয়ার্দ্র হন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আপন আপন বস্ত্র না ছিঁড়িয়া অন্তঃকরণ চির, এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরিয়া আইস; কেননা তিনি কৃপাময় ও স্নেহশীল ক্রোধে ধীর ও দয়াতে মহান্‌, এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনা করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আপন আপন বস্ত্র না ছিঁড়িয়া অন্তঃকরণ চির, এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরিয়া আইস, কেননা তিনি কৃপাময় ও স্নেহশীল ক্রোধে ধীর ও দয়াতে মহান, এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনা করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের পোশাক না ছিঁড়ে অন্তর ছিঁড়ে ফেল। তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে এস, কারণ তিনি দয়াময় ও মমতায় পূর্ণ; তিনি সহজে অসন্তুষ্ট হন না, তাঁর অটল ভালবাসার সীমা নেই এবং তিনি মন পরিবর্তন করে আর শাস্তি দেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের পোশাক না ছিঁড়ে অন্তর ছিঁড়ে ফেল। তোমাদের মাবুদ আল্লাহ্‌র কাছে ফিরে এস, কারণ তিনি দয়াময় ও মমতায় পূর্ণ; তিনি সহজে রেগে উঠেন না, তাঁর অটল মহব্বতের সীমা নেই এবং তিনি মন পরিবর্তন করে আর শাস্তি দেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুধু পরণের কাপড় নয়, হৃদয় চিরে দেখাও তোমার দুঃখরাশি, ফিরে এস তোমাদের প্রভু, পরমেশ্বরের কাছে। তিনি দয়াময় ও স্নেহশীল, সহজে তিনি ক্রুদ্ধ হন না, অবিচল তাঁর প্রেম, শাস্তি নয়, ক্ষমাদানে তিনি চির আগ্রহী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর তোমাদের হৃদয় ছিন্ন কর, তোমাদের বস্ত্র নয়|” তোমাদের প্রভু ঈশ্বরের কাছেই ফিরে এস| কারণ তিনি কৃপাময়| তিনি চট করে রেগে ওঠেন না| তিনি মহা দয়াময়| হয়তো তিনি যে অমঙ্গলের পরিকল্পনা করেছিলেন সে বিষয়ে তাঁর মন পরিবর্তন করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শুধু তোমাদের পোশাক নয় কিন্তু তোমাদের হৃদয়ও ছিঁড়ে ফেল এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে এস, কারণ তিনি অনুগ্রহে পূর্ণ ও দয়ালু; তিনি ক্রোধে ধীর এবং প্রেমে পূর্ণ৷ এবং তিনি অমঙ্গলের বিষয় অনুশোচনা করেন না৷