Joel 2:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কে জানে যে, তিনি ফিরে অনুশোচনা করবেন না এবং তাঁর পিছনে দোয়া, অর্থাৎ তোমাদের আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে শস্য-উৎসর্গ ও পেয়-নৈবেদ্য রেখে যাবেন না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কে জানে? তিনি ফিরে আবার করুণা করবেন এবং পিছনে আশীর্বাদ রেখে যাবেন— ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর জন্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কে জানে যে, তিনি ফিরিয়া অনুশোচনা করিবেন না, এবং আপনার পশ্চাতে আশীর্ব্বাদ, অর্থাৎ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য, রাখিয়া যাইবেন না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কে জানে যে, তিনি ফিরিয়া অনুশোচনা করিবেন না, এবং তাঁহার পশ্চাতে আশীর্বাদ, অর্থাৎ তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে ভক্ষ্য-নৈবেদ্য ও পেয়-নৈবেদ্য, রাখিয়া যাইবেন না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কে জানে, হয়তো তিনি আবার মন পরিবর্তন করবেন এবং আশীর্বাদ রেখে যাবেন, যাতে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে শস্য ও ঢালন-উৎসর্গের অনুষ্ঠান করতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কে জানে, হয়তো তিনি আবার মন পরিবর্তন করবেন এবং দোয়া রেখে যাবেন, যাতে তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্‌র উদ্দেশে শস্য ও ঢালন-কোরবানী করতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের প্রভু পরমেশ্বর মত পাল্টাতেও পারেন, আশীর্বাদে অভিষিক্ত করে তোমাদের দিতে পারেন অঢেল শস্যসম্ভার। তখন তোমরা তাঁকে নিবেদন করতে পারবে ভোগ ও পেয় নৈবেদ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কে জানে, প্রভু হয়তো তাঁর মন পরিবর্তন করতে পারেন| এমনকি তিনি হয়তো তোমাদের জন্য পশ্চাতে আশীর্বাদ রেখেও যেতে পারেন| তাহলে তোমরা প্রভু, তোমাদের ঈশ্বরের উদ্দেশ্যে বলি ও পেয় নৈবেদ্য উৎসর্গ করতে সক্ষম হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কে জানে? হয়তো তিনি আবার ফিরবেন এবং দয়া করবেন, নিজের পিছনে আশীর্বাদ রেখে যাবেন, যাতে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে শস্য নৈবেদ্য ও পানীয় নৈবেদ্য উৎসর্গ কর৷