Joel 2:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকদের একত্র কর, পবিত্র সমাজ নির্ধারণ কর, প্রাচীনদেরকে আহ্বান কর, বালক বালিকাদের ও দুগ্ধপোষ্য শিশুদেরকে একত্র কর; বর তার বাসগৃহ থেকে, কন্যা তার অন্তঃপুর থেকে বের হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেদের সমবেত করো, জনসমাজকে পবিত্র করো; প্রবীণদের এক স্থানে নিয়ে এসো, স্তন্যপায়ী শিশুদেরও এক স্থানে সমবেত করো। বর তার বাসগৃহ ও কনে তার নিবাস-কক্ষ ত্যাগ করুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রজা লোকদিগকে একত্র কর, পবিত্র সমাজ নিরূপণ কর, প্রাচীনগণকে আহ্বান কর, বালকবালিকাদিগকে ও দুগ্ধপোষ্য শিশুদিগকে একত্র কর; বর আপন বাসরগৃহ হইতে, কন্যা আপন অন্তঃপুর হইতে নির্গত হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রজালোকদিগকে একত্র কর, পবিত্র সমাজ নিরূপণ কর, প্রাচীনগণকে আহ্বান কর, বালক-বালিকাদিগকে ও দুগ্ধপোষ্য শিশুদিগকে একত্র কর; বর আপন বাসগৃহ হইতে, কন্যা আপন অন্তঃপুর হইতে নির্গত হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকদের জড়ো করে ঈশ্বরের উদ্দেশ্যে তাদের আলাদা কর; বৃদ্ধ নেতাদের এক জায়গায় ডাক, যারা বুকের দুধ খায় তাদের এবং ছেলেমেয়েদের জড়ো কর। বর ও কনে তাদের বাসর ঘর ছেড়ে আসুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকদের জমায়েত করে তাদের পাক-পবিত্র কর; বৃদ্ধ নেতাদের এক জায়গায় ডাক, যারা বুকের দুধ খায় তাদের এবং ছেলেমেয়েদের জমায়েত কর। বর ও কনে তাদের বাসর ঘর ছেড়ে আসুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়ার প্রজাবৃন্দকে একত্র কর প্রবীণ নেতাদের ডাক ডাক আবাল–বৃদ্ধবণিতা—সবাইকে বাসর ছেড়ে বেরিয়ে আসুক বর, কন্যাও বেরিয়ে আসুক অন্তঃপুর থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকদের একত্র কর| বিশেষ সভা ডাক| বয়স্ক লোকদের একত্র কর| শিশু ও বাচ্চাদের একত্র কর| বর ও কনেরা তাদের শয্যা ঘর থেকে বেরিয়ে আসুক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেদের একত্র কর, পবিত্র সভা কর, প্রাচীনদের ডাক, শিশুদের একত্র কর এবং দুধ পান করা শিশুদের একত্র কর, বর নিজের বাড়ি থেকে এবং কন্যা নিজের ঘর থেকে বেরিয়ে আসুক৷