Joel 2:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বারান্দার ও কোরবানগাহ্‌র মধ্যস্থানে মাবুদের পরিচারক ইমামেরা কান্নাকাটি করুক, তারা বলুক, হে মাবুদ, তোমার লোকদের প্রতি মমতা কর, তোমার অধিকারকে উপহাসের বিষয় করো না; তাদের বিষয়ে জাতিদেরকে গল্প করতে দিও না, লোকজন কেন বলবে যে, ‘ওদের আল্লাহ্‌ কোথায়?’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর সাক্ষাতে পরিচর্যাকারী যাজকেরা, মন্দিরের বারান্দা ও বেদির মাঝখানে ক্রন্দন করুক। তারা বলুক, “হে সদাপ্রভু, তোমার প্রজাদের নিষ্কৃতি দাও। তোমার অধিকারকে নিন্দার পাত্র হতে ও জাতিসমূহের মধ্যে প্রবাদের আস্পদ হতে দিয়ো না। তারা কেন জাতিবৃন্দের কাছে বলবে, ‘তোমার ঈশ্বর কোথায়?’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বারাণ্ডার ও বেদির মধ্যস্থানে সদাপ্রভুর পরিচারক যাজকগণ রোদন করুক, তাহারা বলুক, হে সদাপ্রভু, আপন প্রজাগণের প্রতি মমতা কর, আপন অধিকারের টিটকারির বিষয় করিও না; তাহাদের বিষয়ে জাতিগণকে গল্প করিতে দিও না, লোকবৃন্দের মধ্যে কেন বলা হইবে যে, ‘উহাদের ঈশ্বর কোথায়?’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বারান্দার ও বেদির মধ্যস্থানে সদাপ্রভুর পরিচারক যাজকগণ রোদন করুক, তাহারা বলুক, হে সদাপ্রভু, আপন প্রজাগণের প্রতি মমতা কর, আপন অধিকারকে টিট্‌কারির বিষয় করিও না; তাহাদের বিষয়ে জাতিগণকে গল্প করিতে দিও না, লোকবৃন্দের মধ্যে কেন বলা হইবে যে, ‘উহাদের ঈশ্বর কোথায়?’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা সদাপ্রভুর সামনে সেবা-কাজ করে সেই পুরোহিতেরা উপাসনা-ঘরের বারান্দা ও বেদীর মাঝখানে কাঁদুক। তারা বলুক, “হে সদাপ্রভু, তোমার লোকদের উপর তুমি দয়া কর। তোমার সম্পত্তিকে টিট্‌কারির পাত্র কোরো না, জাতিদের মধ্যে তাদের নামকে টিট্‌কারির কথা হতে দিয়ো না। অন্যান্য জাতির লোকেরা কেন বলবে, ‘তাদের ঈশ্বর কোথায়?’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা মাবুদের সামনে এবাদত-কাজ করে সেই ইমামেরা বায়তুল-মোকাদ্দসের বারান্দা ও কোরবানগাহের মাঝখানে কাঁদুক। তারা বলুক, “হে মাবুদ, তোমার বান্দাদের উপর তুমি দয়া কর। তোমার সম্পত্তিকে টিট্‌কারির পাত্র কোরো না, জাতিদের মধ্যে তাদের নামকে টিট্‌কারির কথা হতে দিয়ো না। অন্যান্য জাতির লোকেরা কেন বলবে, ‘তাদের আল্লাহ্‌ কোথায়?’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের বেদীর কাছে প্রভুর যাজকেরা কেঁদে কেঁদে বলুক, হে প্রভু পরমেশ্বর, তোমার প্রজাদের প্রতি দয়া কর অন্য জাতির হাতে তোমার আপন জনদের অপমানিত হতে দিও না তারা আমাদের উপহাস করে যেন বলতে না পারে —কোথায় তোমাদের ঈশ্বর?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বারান্দা ও বেদীর মধ্যে যাজকরা, প্রভুর দাসেরা কাঁদুক| তাদের সবাই বলুক: “প্রভু তোমার লোকদের প্রতি কৃপা কর| তোমার লোকদের লজ্জায় পড়তে দিও না| অন্য দেশের লোকদের তোমার লোকদের নিয়ে ঠাট্টা করতে দিও না| অন্য দেশের লোকদের হেসে বলতে দিও না, ‘ওদের ঈশ্বর কোথায়?’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজকেরা, সদাপ্রভুর দাসেরা, বারান্দা ও বেদির মাঝে কাঁদুক, তারা বলুক, সদাপ্রভু, নিজের লোকেদের উপর মমতা কর, আর তোমার উত্তরাধিকারকে লজ্জায় ফেল না, যাতে তারা তাদের উপরে শাসন করে৷ জাতিগুলোর মধ্যে তারা কেন বলবে, “তাদের ঈশ্বর কোথায়?” ঈশ্বরের দয়া, তাঁর সেবকদের মঙ্গল এবং শত্রুদের ধ্বংস৷