Joel 2:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ তাঁর দেশের জন্য উদ্যোগী হলেন ও তাঁর লোকদের প্রতি রহম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপরে সদাপ্রভু তাঁর দেশের বিষয়ে উদ্যোগী হলেন এবং তাঁর প্রজাদের প্রতি দয়া করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু আপন দেশের জন্য উদ্যোগী হইলেন, ও আপন প্রজাদের প্রতি দয়া করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু আপন দেশের জন্য উদ্যোগী হইলেন, ও আপন প্রজাদের প্রতি দয়া করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু তাঁর দেশের জন্য আগ্রহী হবেন এবং তাঁর লোকদের প্রতি মমতা করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ তাঁর দেশের জন্য আগ্রহী হবেন এবং তাঁর বান্দাদের প্রতি মমতা করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর আবার যিহুদীয়া দেশের প্রতি প্রসন্ন হলেন, প্রজাদের প্রতি মমতায় ভরে গেল তাঁর মন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু তাঁর দেশের জন্য ঈর্ষাকাতর হবেন এবং তাঁর লোকদের দয়া করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু তাঁর যিরুশালেম দেশের জন্য আগ্রহী হবেন এবং তাঁর লোকেদের প্রতি মমতা করবেন৷