Joel 2:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ জবাব দিলেন, তাঁর লোকদের বললেন, দেখ, আমি তোমাদের কাছে শস্য, আঙ্গুর-রস ও তেল পাঠিয়েছি, তোমরা তাতে তৃপ্ত হবে; এবং আমি জাতিদের মধ্যে তোমাদেরকে আর উপহাসের পাত্র করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তাদের প্রত্যুত্তর করবেন: “আমি তোমাদের কাছে শস্য, নতুন দ্রাক্ষারস ও তেল প্রেরণ করতে চলেছি, যা তোমাদের পরিতৃপ্ত করার জন্য পর্যাপ্ত হবে; আমি আর কখনও তোমাদের অন্যান্য জাতির কাছে নিন্দার পাত্র করব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু উত্তর দিলেন, আপন প্রজাদিগকে কহিলেন, দেখ, আমি তোমাদের নিকটে শস্য, দ্রাক্ষারস ও তৈল প্রেরণ করিতেছি, তোমরা তাহাতে তৃপ্ত হইবে; এবং আমি জাতিগণের মধ্যে তোমাদিগকে আর টিটকারির পাত্র করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু উত্তর দিলেন, আপন প্রজাদিগকে কহিলেন, দেখ, আমি তোমাদের নিকটে শস্য, দ্রাক্ষারস ও তৈল প্রেরণ করিতেছি, তোমরা তাহাতে তৃপ্ত হইবে; এবং আমি জাতিগণের মধ্যে তোমাদিগকে আর টিট্‌কারির পাত্র করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাদের কথার উত্তর দিয়ে বলবেন, “আমি তোমাদের কাছে শস্য, নতুন আংগুর-রস ও তেল পাঠাচ্ছি, তাতে তোমরা পরিপূর্ণভাবে তৃপ্ত হবে; অন্যান্য জাতির কাছে আর কখনও আমি তোমাদের টিট্‌কারির পাত্র করব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাদের কথার জবাব দিয়ে বলবেন, “আমি তোমাদের কাছে শস্য, নতুন আংগুর-রস ও তেল পাঠাচ্ছি, তাতে তোমরা পরিপূর্ণভাবে তৃপ্ত হবে; অন্যান্য জাতির কাছে আর কখনও আমি তোমাদের টিট্‌কারির পাত্র করব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের আবেদনে সাড়া দিয়ে তিনি বললেনঃ দেখ, আমি তোমাদের শস্য, দ্রাক্ষারস ও তেল দেব তাতে তোমরা তৃপ্ত হবে, আমি আর কখনও তোমাদের অন্যান্য জাতির কাছে বিদ্রূপের পাত্র করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভু তাঁর লোকদের সঙ্গে কথা বললেন, এবং বললেন, “আমি তোমাদের কাছে শস্য দ্রাক্ষারস ও অলিভ তেল পাঠাবো এবং তোমরা প্রচুর পাবে ও তাতে তোমরা সন্তুষ্ট হবে| আমি আর অন্য দেশকে তোমাদের কখনও অপমান করতে দেব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তাঁর লোকেদের উত্তর দিলেন, “দেখ, আমি তোমাদের কাছে শস্য, নতুন আঙ্গুর রস এবং তেল পাঠাচ্ছি, তাতে তোমরা সম্পূর্ণভাবে তৃপ্ত হবে; আমি অন্যান্য জাতিদের কাছে আর তোমাদের অপমানের পাত্র করব না৷