Joel 2:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ক্ষেতের পশুরা, ভয় করো না, কেননা মরুভূমিস্থ চারণভূমি সবুজ হয়ে উঠছে, গাছ ফলবান হচ্ছে, ডুমুর গাছ ও আঙ্গুরলতা নিজ নিজ ফল দিচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ওহে বুনো পশুরা, তোমরা ভয় কোরো না, কারণ খোলা চারণভূমিগুলি সবুজ হয়ে উঠছে। গাছগুলি তাদের ফল উৎপন্ন করছে, ডুমুর গাছ ও দ্রাক্ষালতা তাদের ফলভারে সমৃদ্ধ হচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ক্ষেত্রের পশুগণ, ভয় করিও না, কেননা প্রান্তরস্থ চরাণীস্থান তৃণভূষিত হইতেছে, বৃক্ষ ফলবান্‌ হইতেছে, ডুমুরবৃক্ষ ও দ্রাক্ষালতা আপন আপন বল প্রদান করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ক্ষেত্রের পশুগণ, ভয় করিও না, কেননা প্রান্তরস্থ চরাণীস্থান তৃণভূষিত হইতেছে, বৃক্ষ ফলবান হইতেছে, ডুমুরবৃক্ষ ও দ্রাক্ষালতা আপন আপন বল প্রদান করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওহে মাঠের পশুরা, তোমরা ভয় কোরো না, কারণ চরে বেড়াবার মাঠ সবুজ হয়ে উঠেছে। গাছে গাছে ফল ধরেছে; ডুমুর গাছ ও আংগুর লতা প্রচুর ফল দিচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওহে মাঠের পশুরা, তোমরা ভয় কোরো না, কারণ চরে বেড়াবার মাঠ সবুজ হয়ে উঠেছে। গাছে গাছে ফল ধরেছে; ডুমুর গাছ ও আংগুর লতা প্রচুর ফল দিচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পশুপাল ভয় করো না, প্রান্তরের চরাণী আবার হয়েছে তৃণশ্যামল বৃক্ষরাজি হয়েছে ফলবান্‌ ডুমুর বৃক্ষ ও দ্রাক্ষালতা ফলসম্ভারে হয়েছ সমৃদ্ধ
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মাঠের পশুরা ভয় পেয়ো না কারণ প্রান্তরের ভূমিতে আবার ঘাস জন্মাবে| গাছে আবার ফল ধরবে, এবং ডুমুর ও দ্রাক্ষা গাছে আবার উত্তম ফল হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ক্ষেত্রে পশুরা, ভয় করো না, কারণ চারণভূমি ঘাসে ভরে উঠেবে৷ গাছ তাদের ফল বহন করবে, ডুমুর গাছ ও আঙ্গুরলতা প্রচুর ফল দেবে৷