Joel 2:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর পঙ্গপাল, পতঙ্গ, ঘুর্ঘুরিয়া ও শূককীট— আমি যে আমার মহাসৈন্য তোমাদের কাছে পাঠিয়েছি, তারা যেসব বছরের শস্যাদি খেয়েছে, আমি তা পরিশোধ করে তোমাদের দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বছর বছর ধরে পঙ্গপালে যা খেয়েছে, তা আমি ফিরিয়ে দেব— অর্থাৎ বড়ো পঙ্গপাল, ও অল্পবয়স্ক পঙ্গপাল, অন্যান্য পঙ্গপাল ও পঙ্গপালের ঝাঁক — আমার মহা সৈন্যদল, যাদের আমি প্রেরণ করেছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পঙ্গপাল, পতঙ্গ, ঘুর্ঘুরিয়া ও শূককীট— আমি যে নিজ মহাসৈন্য তোমাদের কাছে পাঠাইয়াছি, তাহারা— যে যে বৎসরের শস্যাদি খাইয়াছে, আমি তাহা পরিশোধ করিয়া তোমাদিগকে দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পঙ্গপাল, পতঙ্গ, ঘুর্ঘুরিয়া ও শূককীট- আমি যে নিজ মহাসৈন্য তোমাদের কাছে পাঠাইয়াছি, তাহারা- যে যে বৎসরের শস্যাদি খাইয়াছে, আমি তাহা পরিশোধ করিয়া তোমাদিগকে দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “আমার বিরাট সৈন্যদল যা আমি তোমাদের মধ্যে পাঠিয়েছিলাম তারা, অর্থাৎ ঝাঁক-বাঁধা পংগপাল, ধ্বংসকারী পংগপাল, লাফিয়ে-চলা পংগপাল ও কামড়ানো পংগপাল যত বছর ধরে তোমাদের ফসল খেয়েছে তা আমি শোধ করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “আমার বিরাট সৈন্যদল যা আমি তোমাদের মধ্যে পাঠিয়েছিলাম তারা, অর্থাৎ ঝাঁক-বাঁধা পংগপাল, ধ্বংসকারী পংগপাল, লাফিয়ে-চলা পংগপাল ও কামড়ানো পংগপাল যত বছর ধরে তোমাদের ফসল খেয়েছে তা আমি শোধ করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিগত বছরগুলিতে পঙ্গপালের ঝাঁক তোমাদের যত শস্যহানি করেছিল, সব আমি ফিরিয়ে দেব,তোমাদের বিরুদ্ধে আমিই পাঠিয়েছিলাম এই পঙ্গপালবাহিনী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি তোমাদের বিরুদ্ধে যে সমস্ত ঝাঁকের পঙ্গপাল, লাফানে পঙ্গপাল, ধ্বংসকারী পঙ্গপাল, এবং কাটুরে পঙ্গপাল অর্থাৎ আমার মহা সৈন্যরা পাঠিয়েছিলাম যারা সেই বছর তোমাদের শস্য ধ্বংস করেছে তা আমি পরিশোধ করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাকে ফসলের বছরগুলো ফিরিয়ে দেব, যা পঙ্গপালের শূককীট, বড় পঙ্গপালের দল, ফড়িং, শুঁয়োপোকাতে যত বছর ধরে তোমাদের ফসল খেয়েছে তা আমি পরিশোধ করব৷