Joel 2:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তোমরা জানবে, আমি ইসরাইলের মধ্যবর্তী এবং আমি তোমাদের আল্লাহ্ মাবুদ, অন্য কেউ নেই এবং আমার লোকেরা কখনও লজ্জিত হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তোমরা জানতে পারবে যে আমি ইস্রায়েলের মধ্যবর্তী আছি, যে আমিই সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, আর কোনো ঈশ্বর নেই; আমার প্রজারা আর কখনও লজ্জিত হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তোমরা জানিবে, আমি ইস্রায়েলের মধ্যবর্ত্তী, এবং আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, অন্য কেহ নাই, এবং আমার প্রজারা কদাচ লজ্জিত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তোমরা জানিবে, আমি ইস্রায়েলের মধ্যবর্তী, এবং আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, অন্য কেহ নাই, এবং আমার প্রজারা কদাচ লজ্জিত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তোমরা জানতে পারবে যে, আমি ইস্রায়েলীয়দের মধ্যে আছি এবং আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু, অন্য কেউ নয়; আমার লোকেরা আর কখনও লজ্জিত হবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তোমরা জানতে পারবে যে, আমি বনি-ইসরাইলদের মধ্যে আছি এবং আমিই তোমাদের মাবুদ আল্লাহ্, অন্য কেউ নয়; আমার বান্দারা আর কখনও লজ্জিত হবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন হে ইসরায়েলী,তোমরা জানবে যে আমি তোমাদের মাঝে আছি এবং আমি প্রভু পরমেশ্বরই তোমাদের ঈশ্বর আর কেউ নয়, আমার প্রজারা আর কখনও হতমান হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর তোমরা জানবে যে আমি (প্রভু) ইস্রায়েলের মধ্যে বাস করি| আমিই তোমাদের প্রভু ও ঈশ্বর আর কোন ঈশ্বর নেই| আমার লোকরা আর কখনও লজ্জিত হবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি জানতে পারবে যে, আমি ইস্রায়েলীয়দের মধ্যে আছি এবং আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু এবং অন্য কেউ নয় এবং আমার লোকেরা কখনও লজ্জিত হবে না৷