Joel 2:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারপর এরকম ঘটবে, আমি সকল মানুষের উপরে আমার রূহ্‌ সেচন করবো, তাতে তোমাদের পুত্রকন্যাদের ভবিষ্যদ্বাণী বলবে তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখবে, তোমাদের যুবকেরা দর্শন পাবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আর তারপর, আমি সমস্ত মানুষের উপরে আমার আত্মা ঢেলে দেব। তোমাদের ছেলে ও মেয়েরা ভাববাণী বলবে, তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে, তোমাদের যুবকেরা দর্শন পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তৎপরে এইরূপ ঘটিবে, আমি মর্ত্ত্যমাত্রের উপরে আমার আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রকন্যাগণ ভাববাণী বলিবে তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকেরা দর্শন পাইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার পরে এইরূপ ঘটিবে, আমি মর্ত্যমাত্রের উপরে আমার আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রকন্যাগণ ভাববাণী বলিবে তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকেরা দর্শন পাইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তার পরে আমি সমস্ত লোকের উপরে আমার আত্মা ঢেলে দেব। তাতে তোমাদের ছেলেরা ও মেয়েরা নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলবে, তোমাদের বুড়ো লোকেরা স্বপ্ন দেখবে ও তোমাদের যুবকেরা দর্শন পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তার পরে আমি সমস্ত লোকের উপরে আমার রূহ্‌ ঢেলে দেব। তাতে তোমাদের ছেলেরা ও মেয়েরা নবী হিসাবে আল্লাহ্‌র কালাম বলবে, তোমাদের বুড়ো লোকেরা স্বপ্ন দেখবে ও তোমাদের যুবকেরা দর্শন পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আগামী দিনে আমি প্রতিটি মানুষের উপর আমার আত্মা বর্ষণ করব, তোমাদের পুত্রকন্যারা ভাবোক্তি করবে, তোমাদের প্রবীণেরা স্বপ্ন দেখবে, আর তরুণেরা লাভ করবে দিব্যদর্শন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এখন থেকে আমি আমার আত্মা সবার মধ্যে ঢেলে দেব| এর ফলে তোমাদের ছেলেমেয়েরা ভাববাণী বলবে| বয়স্ক লোকরা স্বপ্ন দেখবে আর তোমাদের কণিষ্ঠরা দর্শন পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে আমি এইরকম ঘটাব, আমার আত্মা সমস্ত প্রাণীদের উপরে ঢেলে দেব৷ এবং তোমাদের ছেলে ও মেয়েরা ভাববাণী বলবে, তোমাদের বয়ষ্ক লোকেরা স্বপ্ন দেখবে ও তোমাদের যুবকেরা দর্শন পাবে ৷