Joel 2:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই সময়ে আমি গোলাম-বাঁদীদের উপরে, আমার রূহ্ সেচন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি, আমার দাস-দাসীদেরও উপরে, সেইসব দিনে আমি আমার আত্মা ঢেলে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তৎকালে আমি দাসদাসীদিগেরও উপরে আমার আত্মা সেচন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তৎকালে আমি দাস-দাসীদেরও উপরে আমার আত্মা সেচন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন কি, সেই সময়ে আমার দাস ও দাসীদের উপরে আমি আমার আত্মা ঢেলে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন কি, সেই সময়ে আমার গোলাম ও বাঁদীদের উপরে আমি আমার রূহ্ ঢেলে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন আমি দাসদাসীদের উপরেও বর্ষণ করব আমার আত্মা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর সেই সময় আমি এমনকি, তোমাদের দাসদাসীদের ওপরও আমার আত্মা ঢেলে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমনকি, ঐ দিনের, দাস ও দাসীদের উপরে আমি আমার আত্মা ঢেলে দেব৷