Joel 2:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের আগে আগুন গ্রাস করে, পিছনে বহ্নি-শিখা জ্বলে; তাদের সম্মুখে দেশ যেন আদন বাগান, তাদের পিছনে ধ্বংসপ্রাপ্ত মরুভূমি, তা থেকে কিছুই রক্ষা পায় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের সামনে আগুন গ্রাস করে, তাদের পিছনে আগুনের শিখা জ্বলে। তাদের সামনে দেশ হয় যেন এদন উদ্যানের মতো, তাদের পিছনে থাকে এক পরিত্যক্ত মরুপ্রান্তর— কোনো কিছুই তাদের কাছ থেকে রেহাই পায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের অগ্রে অগ্নি গ্রাস করে, পশ্চাতে বহ্নি-শিখা জ্বলে; তাহাদের অগ্রে দেশ যেন এদনের উদ্যান, তাহাদের পশ্চাতে ধ্বংসিত প্রান্তর, তাহা হইতে রক্ষাপ্রাপ্ত কিছুই নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের অগ্রে অগ্নি গ্রাস করে, পশ্চাতে বহ্নি-শিখা জ্বলে; তাহাদের অগ্রে দেশ যেন এদনের উদ্যান, তাহাদের পশ্চাতে ধ্বংসিত প্রান্তর, তাহা হইতে রক্ষাপ্রাপ্ত কিছুই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের আগে আগে গ্রাস করছে আগুন এবং তাদের পিছনে জ্বলছে আগুনের শিখা। তাদের সামনে দেশটা যেন এদন বাগান, আর তাদের পিছনে ধ্বংস হয়ে যাওয়া মরু-এলাকা; কিছুই তা থেকে রক্ষা পাচ্ছে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের আগে আগে গ্রাস করছে আগুন এবং তাদের পিছনে জ্বলছে আগুনের শিখা। তাদের সামনে দেশটা যেন আদন বাগান, আর তাদের পিছনে ধ্বংস হয়ে যাওয়া মরুভূমি; কিছুই তা থেকে রক্ষা পাচ্ছে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যেন সর্বগ্রাসী অগ্নি, তৃণগুল্ম, গাছপালা গ্রাস করে চলে, এদন উদ্যানের মত সবুজ শ্যামল দেশ করে দেয় ঊষর মরুভূমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আগুন তাদের সামনে গ্রাস করবে এবং অগ্নিশিখা তাদের পশ্চাতে জ্বলবে| তাদের সামনের দেশ হবে যেন এক এদোন উদ্যান| কিন্তু তাদের পশ্চাতে দেশ যেন শূন্য মরুভূমি| কোন কিছুই তাদের এড়িয়ে যাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের সামনে আগুন সমস্ত কিছু গ্রাস করছে এবং তাদের পিছনে জ্বলছে জ্বলন্ত আগুনের শিখা৷ এর সামনে সেই দেশটা এদন বাগানের মত, আর তাদের পিছনে ধ্বংস হয়ে যাওয়া মরুভূমি, বাস্তবেই কোনো কিছুই তা থেকে রক্ষা পাবে না৷