Joel 2:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি আসমানে ও দুনিয়াতে অদ্ভুত লক্ষণ দেখাব; রক্ত, আগুন ও ধোঁয়ার স্তম্ভ দেখাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আকাশমণ্ডলে ও পৃথিবীর উপরে আশ্চর্য সব নিদর্শন দেখাব, রক্ত ও আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি আকাশে ও পৃথিবীতে অদ্ভুদ লক্ষণ দেখাইব,— রক্ত, অগ্নি ও ধূমস্তম্ভ দেখাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি আকাশে ও পৃথিবীতে অদ্ভুত লক্ষণ দেখাইব; রক্ত, অগ্নি ও ধূমস্তম্ভ দেখাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আকাশে ও পৃৃথিবীতে আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখাব, অর্থাৎ রক্ত, আগুন ও প্রচুর ধূমা দেখাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আসমানে ও জমীনে আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখাব, অর্থাৎ রক্ত, আগুন ও প্রচুর ধোঁয়া দেখাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আকাশ ও পৃথিবীতে সাবধানবাণী রূপে নানা অলৌকিক নিদর্শন দেখাব। সেখানে দেখা যাবে ধোঁয়ার কুণ্ডলী, আগুন আর রক্তপাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আকাশে ও পৃথিবীতে চিহ্ন দেখাব| রক্ত, আগুন ও ধোঁয়ার স্তম্ভ দেখা যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আকাশে ও পৃথিবীতে অদ্ভুত লক্ষণ দেখাবো, রক্ত, আগুন এবং ধোঁয়ার স্তম্ভ দেখাব৷