Joel 2:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের ঐ মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমনের আগে সূর্য অন্ধকার ও চন্দ্র রক্ত হয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ংকর দিনের আগমনের পূর্বে, সূর্য অন্ধকার ও চাঁদ রক্তবর্ণ হয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর ঐ মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমনের পূর্ব্বে সূর্য্য অন্ধকার ও চন্দ্র রক্ত হইয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর ঐ মহৎ ও ভয়ঙ্কর দিনের আগমনের পূর্বে সূর্য অন্ধকার ও চন্দ্র রক্ত হইয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর সেই মহৎ ও ভয়ংকর দিন আসবার আগে সূর্য অন্ধকার হয়ে যাবে ও চাঁদ রক্তের মত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের সেই মহৎ ও ভয়ংকর দিন আসবার আগে সূর্য অন্ধকার হয়ে যাবে ও চাঁদ রক্তের মত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর নির্দিষ্ট মহাভয়ঙ্কর দিন আবির্ভাবের আগে সূর্য অন্ধকার হয়ে যাবে, চন্দ্র হয়ে যাবে রক্তিম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ রক্তের মত লাল হয়ে যাবে| আর তারপর প্রভুর সেই মহান ও ভয়ঙ্কর দিন আসবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর সেই মহান ও ভয়ঙ্কর দিন আসবার আগে সূর্য্য অন্ধকার হয়ে যাবে ও চাঁদ রক্তের মত হবে৷