Joel 2:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে কেউ মাবুদের নামে ডাকবে, সেই রক্ষা পাবে; কারণ মাবুদের কালাম অনুসারে সিয়োন পর্বতে ও জেরুশালেমে রক্ষাপ্রাপ্ত দল থাকবে এবং পলাতক সকলের মধ্যে এমন লোক থাকবে, যাদেরকে মাবুদ ডাকবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যে কেউ সদাপ্রভুর নামে ডাকবে, সেই পরিত্রাণ পাবে; কারণ সদাপ্রভুর কথামতো সিয়োন পর্বত ও জেরুশালেমে, কিছু মুক্তিপ্রাপ্ত লোকের দল থাকবে; আর অবশিষ্ট লোকেদের মধ্যেও থাকবে, যাদের সদাপ্রভু আহ্বান করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে কেহ সদাপ্রভুর নামে ডাকিবে, সেই রক্ষা পাইবে; কারণ সদাপ্রভুর বাক্যানুসারে সিয়োন পর্ব্বতে ও যিরূশালেমে রক্ষাপ্রাপ্ত দল থাকিবে, এবং পলাতক সকলের মধ্যে এমন লোক থাকিবে, যাহাদিগকে সদাপ্রভু ডাকিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে কেহ সদাপ্রভুর নামে ডাকিবে, সেই রক্ষা পাইবে; কারণ সদাপ্রভুর বাক্যানুসারে সিয়োন পর্বতে ও যিরূশালেমে রক্ষাপ্রাপ্ত দল থাকিবে, এবং পলাতক সকলের মধ্যে এমন লোক থাকিবে, যাহাদিগকে সদাপ্রভু ডাকিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রক্ষা পাবার জন্য যে কেউ সদাপ্রভুকে ডাকবে সে রক্ষা পাবে, কারণ সদাপ্রভুর কথামত সিয়োন পাহাড়ে ও যিরূশালেমে কতগুলো লোক রক্ষা পাবে। ঈশ্বর যাদের বেছে নিয়েছেন তারা সেই রক্ষা পাওয়া লোকদের মধ্যে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রক্ষা পাবার জন্য যে কেউ মাবুদকে ডাকবে সে রক্ষা পাবে, কারণ মাবুদের কথামত সিয়োন পাহাড়ে ও জেরুজালেমে কতগুলো লোক রক্ষা পাবে। আল্লাহ্‌ যাদের বেছে নিয়েছেন তারা সেই রক্ষা পাওয়া লোকদের মধ্যে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন পরমেশ্বরের নামে যে ডাকবে সে-ই রক্ষা পাবে। প্রভু পরমেশ্বর বলেছেনঃ সিয়োন পর্বত শালেম হবে মুক্তি প্রাপ্তদের আশ্রয়স্থল প্রভুর মনোনীত লোকেরাও বাস করবে তাদের মাঝে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর যারাই প্রভুর নাম ডাকে তারা রক্ষা পাবে| কারণ প্রভুর বাক্যানুসারে ঐ সমস্ত লোক সিয়োন পর্বতে ও জেরুশালেমে বেঁচে থাকবে| হ্যাঁ, ঐ সমস্ত বেঁচে যাওয়া লোক, যাদের প্রভু ডেকেছেন তারাই ফিরে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কেউ সদাপ্রভুর নামে ডাকবে সেই রক্ষা পাবে, সদাপ্রভুর কথা মত সিয়োন পর্বত ও যিরূশালেমে দল মুক্তি পাবে৷ এবং পালিয়ে যাওয়া লোকেদের মধ্যে এমন লোক থাকবে যাদের সদাপ্রভু ডাকবেন৷