Joel 2:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের লম্ফের আওয়াজ পর্বতশৃঙ্গের উপরে রথের শব্দের মত, নাড়া পোড়ানো আগুনের শিখার শব্দের মত; তারা যুদ্ধের জন্য শ্রেণীবদ্ধ শক্তিশালী জাতির মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বহু রথের শব্দের মতো ধ্বনি তুলে, নাড়া গ্রাসকারী আগুনের মতো শব্দ তুলে, তারা পাহাড়ের চূড়ায় লাফ দেয়, তারা যেন যুদ্ধের উদ্দেশে শ্রেণীভূত পরাক্রমী সৈন্যদলের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের লম্ফের শব্দ পর্ব্বতশৃঙ্গের উপরে রথসমূহের শব্দের ন্যায়, নাড়া দগ্ধকারী অগ্নিশিখার শব্দের ন্যায়; তাহারা যুদ্ধার্থে শ্রেণীবদ্ধ বলবতী জাতির তুল্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের লম্ফের শব্দ পর্বতশৃঙ্গের উপরে রথসমূহের শব্দের ন্যায়, নাড়া দগ্ধকারী অগ্নিশিখার শব্দের ন্যায়; তাহারা যুদ্ধার্থে শ্রেণীবদ্ধ শক্তিশালী জাতির তুল্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রথের শব্দের মত, নাড়া পোড়ানো আগুনের শব্দের মত তারা পাহাড়ের উপর দিয়ে লাফিয়ে আসে। তারা যুদ্ধের জন্য সারি বাঁধা একদল শক্তিশালী সৈন্যের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রথের শব্দের মত, নাড়া পোড়ানো আগুনের শব্দের মত তারা পাহাড়ের উপর দিয়ে লাফিয়ে আসে। তারা যুদ্ধের জন্য সারি বাঁধা একদল শক্তিশালী সৈন্যের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাহাড়ের উপর দিয়ে তারা উড়ে চলে, তাদের ডানার আওয়াজ যেন রথচক্রের ধ্বনি। তারা যত এগিয়ে আসে, তাদের ডানা ওঠে বিকট আওয়াজ, মনে হয় যেন শুকনো খড়-পাতায় আগুন ধরেছে। রণক্ষেত্রে বিশাল সেনাবাহিনীর মত সারিবদ্ধ হয়ে তারা এগিয়ে চলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ শোন পর্বতের ওপর তাদের রথের শব্দ| সেই শব্দ খড় জ্বালানো আগুনের শব্দের মতো এবং একটি শক্তিশালী সৈন্য বাহিনীর মত যারা যুদ্ধ করতে আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের লাফানোর শব্দ পর্বতের উপরে রথের শব্দের মত, জ্বলন্ত অগ্নিশিখার শব্দের মত যা খড়কুটো গ্রাস করে৷ যুদ্ধের জন্য প্রস্তুত একটি শক্তি শক্তিশালী সেনাবাহিনীর মত৷