Joel 2:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বীরের মত দৌড়ায়, যোদ্ধাদের মত প্রাচীরে ওঠে, প্রত্যেকে নিজ নিজ পথে অগ্রসর হয়, নিজেদের পথ জটিল করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা বীর যোদ্ধাদের মতো দৌড়ায়, সৈন্যদের মতো তারা প্রাচীর পরিমাপ করে। তারা সুশৃঙ্খলভাবে সমরাভিযান করে, কেউই তার স্থান থেকে বিচ্যুত হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা বীরগণের ন্যায় দৌড়ে, যোদ্ধাদের ন্যায় প্রাচীরে উঠে, প্রত্যেক জন আপন আপন পথে অগ্রসর হয়, আপনাদের মার্গ জটিল করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা বীরগণের ন্যায় দৌড়ায়, যোদ্ধাদের ন্যায় প্রাচীরে উঠে, প্রত্যেক জন আপন আপন পথে অগ্রসর হয়, আপনাদের মার্গ জটিল করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সৈন্যেরা বীর যোদ্ধাদের মত দৌড়ায়, সৈন্যদের মত দেয়ালে ওঠে। তারা সবাই সারি বেঁধে এগিয়ে যায়, তাদের পথ থেকে তারা সরে যায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সৈন্যেরা বীর যোদ্ধাদের মত দৌড়ায়, সৈন্যদের মত দেয়ালে ওঠে। তারা সবাই সারি বেঁধে এগিয়ে যায়, তাদের পথ থেকে তারা সরে যায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোদ্ধার মত তারা আক্রমণ করে রণনিপুণ সেনানীর মত অবলীলায় তারা প্রাচীর পার হয়ে যায়, নির্দিষ্ট পথ ধরে চলে তাদের শৃঙ্খলাবদ্ধ অভিযান। তারা দিক পরিবর্তন করে না,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা দ্রুত দৌড়ায় এবং যোদ্ধাদের মতো তারা প্রাচীরে চড়তে পটু| তারা কুচকাওয়াজ করে সামনে এগিয়ে যায়| তারা তাদের পথ থেকে সরে যায় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা শক্তিশালী যোদ্ধাদের মত দৌড়ায়, সৈন্যদের মত দেয়ালে ওঠে৷ তারা সারিবদ্ধ হয়ে, একসঙ্গে যাত্রা করে এবং তাদের সারি ভাঙ্গে না৷