Joel 2:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা এক জন অন্যের উপরে চাপাচাপি করে না; সকলেই নিজ নিজ পথে অগ্রসর হয় এবং তলোয়ারের উপরে পড়লেও আহত হয় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা একে অন্যের উপরে চাপাচাপি করে পড়ে না, প্রত্যেকেই সোজা চলাপথে অগ্রসর হয়। প্রতিরোধ ব্যবস্থা তারা ভেদ করে, কেউই তার লাইন ভেঙে ফেলে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা এক জন অন্যের উপরে চাপাচাপি করে না; সকলেই আপন আপন মার্গে অগ্রসর হয়, এবং শূলাগ্রের উপরে পড়িলেও ভগ্নপঙ্‌ক্তি হয় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা একজন অন্যের উপরে চাপাচাপি করে না; সকলেই আপন আপন মার্গে অগ্রসর হয় এবং শূলাগ্রের উপরে পড়িলেও ভগ্নপঙ্‌তি হয় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা একে অন্যের উপর চাপাচাপি করে না; প্রত্যেকে সামনের দিকে এগিয়ে যায়। যে কোন বাধাই আসুক না কেন তারা সারি না ভেংগে এগিয়ে যেতে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা একে অন্যের উপর চাপাচাপি করে না; প্রত্যেকে সামনের দিকে এগিয়ে যায়। যে কোন বাধাই আসুক না কেন তারা সারি না ভেংগে এগিয়ে যেতে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লক্ষ্যপথে এগিয়ে চলে তারা পরস্পরের গায়ে ছোঁয়া পর্যন্ত লাগে না। অস্ত্র তাদের কোন ক্ষতি করতে পারে না, কিছুই পারে না তাদের গতিরোধ করতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা একে অন্যের সঙ্গে ধাক্কাধাক্কি করে না| প্রত্যেক সৈন্য তার নিজের পথে চলে| এমনকি যদি একজন সৈন্য আহত হয়ে পড়ে অন্যরা ঠিক ভাবেই কুচকাওয়াজ করে চলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা একে অন্যের উপর চাপাচাপি করে না; প্রত্যেকে নিজের সারিতে সারিবদ্ধ হয়ে এগিয়ে যায়৷ তারা প্রতিরোধ করতে ঝাঁপিয়ে পড়লেও তারা সারিবদ্ধ থাকে৷