Joel 2:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা নগরের উপর লাফ দেয়, প্রাচীরের উপরে দৌড়ায়, বাড়ির মধ্যে ওঠে, চোরের মত জানালা দিয়ে প্রবেশ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা নগরের মধ্যে দ্রুত দৌড়ে যায়, তারা প্রাচীরের উপরে দৌড়াতে থাকে। তারা ঘরবাড়ির উপরে চড়ে, চোরের মতো জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা নগরের উপর লম্ফ দেয়, প্রাচীরের উপরে দৌড়ে, গৃহমধ্যে উঠে, চোরের ন্যায় গবাক্ষ দিয়া প্রবেশ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা নগরের উপর লম্ফ দেয়, প্রাচীরের উপরে দৌড়ায়, গৃহমধ্যে উঠে, চোরের ন্যায় গবাক্ষ দিয়া প্রবেশ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা শহরের উপরে ঝাঁপিয়ে পড়ে, দেয়ালের উপরে দৌড়ায়; তারা বাড়ী-ঘরে ওঠে, তারা চোরের মত জানলা দিয়ে ঢোকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা শহরের উপরে ঝাঁপিয়ে পড়ে, দেয়ালের উপরে দৌড়ায়; তারা বাড়ী-ঘরে ওঠে, তারা চোরের মত জানালা দিয়ে ঢোকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা নগরের উপর ঝাঁপিয়ে পড়ে প্রাচীরের উপর দিয়ে দৌড়ায় চোরের মত জানালা দিয়ে ঘরে ঢোকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা শহরের মধ্যে দৌড়ে যায়| তারা দ্রুত প্রাচীরের উপর ওঠে| ঘরের মধ্যে উঠে পড়ে| জানালা দিয়ে চোরের মত ঢুকে পড়ে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা শহরের উপরে ঝাঁপিয়ে পড়ে, দেয়ালের উপরে দৌড়ায়; তারা ঘরগুলিতে বেয়ে ওঠে যায় এবং চোরের মত জানলা দিয়ে প্রবেশ করে৷