Joel 3:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা নিজ নিজ লাঙ্গলের ফাল ভেঙ্গে তলোয়ার গড়, নিজ নিজ কাস্তা ভেঙ্গে বর্শা প্রস্তুত কর; দুর্বল বলুক, আমি বীর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের লাঙলের ফাল ভেঙে তরোয়াল তৈরি করো ও তোমাদের কাস্তেগুলি ভেঙে বর্শা তৈরি করো। দুর্বল মানুষও বলুক, “আমি বলবান!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা আপন আপন লাঙ্গলের ফাল ভাঙ্গিয়া খড়্গ গড়, আপন আপন কাস্ত্যা ভাঙ্গিয়া বড়শা প্রস্তুত কর; দুর্ব্বল বলুক, আমি বীর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা আপন আপন লাঙ্গলের ফাল ভাঙ্গিয়া খড়্গ গড়, আপন আপন কাস্তে ভাঙ্গিয়া বর্শা প্রস্তুত কর; দুর্বল বলুক, আমি বীর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের লাংগলের ফলা পিটিয়ে তলোয়ার আর কাস্তে দিয়ে বড়শা তৈরী কর। দুর্বল লোক বলুক, ‘আমি বলবান।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের লাংগলের ফলা পিটিয়ে তলোয়ার আর কাসে- দিয়ে বড়শা তৈরী কর। দুর্বল লোক বলুক, ‘আমি বলবান।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা লাঙ্গলের ফাল ভেঙ্গে তৈরী কর তরবারি, কাস্তে ভেঙ্গে বর্শা তৈরী কর নিতান্ত দুর্বলও বীরদর্পে এগিয়ে যাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের লাঙ্গল ভেঙ্গে খড়্গ তৈরি কর এবং কাস্তে ভেঙ্গে বর্শা তৈরি কর| দুর্বল যে, সেও বলুক, “আমি একজন বলবান যোদ্ধা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের নিজেদের লাঙ্গলের ফলা পিটিয়ে তলোয়ার তৈরী কর এবং নিজেদের কাস্তে ভেঙে বর্শা তৈরী কর৷ দুর্বল বলুক, “আমি বলবান৷”