Joel 3:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে চারদিকের জাতিরা, তোমরা সকলে ত্বরা কর, এসো, জমায়েত হও; হে মাবুদ, তুমিও সেখানে তোমার বীরদেরকে নামিয়ে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত দিক থেকে সব জাতির লোকেরা, তোমরা তাড়াতাড়ি এসো এবং ওই জায়গায় সমবেত হও। হে সদাপ্রভু, তোমারও যোদ্ধাদের ওখানে নামিয়ে আনো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে চারিদিকের জাতিগণ, তোমরা সকলে ত্বরা কর, আইস, একত্র হও; হে সদাপ্রভু, তুমিও সেখানে আপন বীরগণকে নামাইয়া দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে চারিদিকের জাতিগণ, তোমরা সকলে ত্বরা কর, আইস, একত্র হও; হে সদাপ্রভু, তুমিও সেখানে আপন বীরগণকে নামাইয়া দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে চারদিকের সমস্ত জাতি, তোমরা তাড়াতাড়ি এসে জড়ো হও।” হে সদাপ্রভু, তোমার বলবান লোকদের তুমি পাঠিয়ে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে চারদিকের সমস্ত জাতি, তোমরা তাড়াতাড়ি এসে জড়ো হও।” হে মাবুদ, তোমার বলবান লোকদের তুমি পাঠিয়ে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিবেশী জাতিবৃন্দ তোমাদের সাহায্য করতে এগিয়ে আসুক, একত্র হোক বিচার ভূমিতে। (হে প্রভু, তোমার সেনাদলও সমাবেশকর সেখানে)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে চারি দিকের জাতিগণ, তোমরা তাড়াতাড়ি এস এবং এখানে এসে জড়ো হও! হে প্রভু তোমার বলবান সৈন্যদের আনো!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের কাছাকাছি সমস্ত জাতি, তাড়াতাড়ি, তোমাদের নিজেদের একসঙ্গে জড়ো কর৷ হে সদাপ্রভু, তুমি তোমার যোদ্ধাদের সেখানে নামিয়ে দাও৷