Joel 3:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জাতিরা জেগে উঠুক, যিহোশাফট-উপত্যকায় আসুক, কেননা সেই স্থানে আমি চারদিকের সমস্ত জাতির বিচার করতে বসবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“জাতিগণ জেগে উঠুক; তারা যিহোশাফট উপত্যকার দিকে এগিয়ে যাক, কারণ আমি সেখানেই সব দিকের সমস্ত জাতির বিচার করতে বসব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জাতিগণ জাগিয়া উঠুক, যিহোশাফট-তলভূমিতে আইসুক, কেননা সে স্থানে আমি চারিদিকের সমস্ত জাতির বিচার করিতে বসিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জাতিগণ জাগিয়া উঠুক, যিহোশাফট-তলভূমিতে আইসুক, কেননা সেই স্থানে আমি চারিদিকের সমস্ত জাতির বিচার করিতে বসিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “জাতিদের ডেকে আনা হোক; তারা যিহোশাফটের উপত্যকায় এগিয়ে যাক, কারণ সেখানে আমি চারদিকের সব জাতিদের বিচার করতে বসব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “জাতিদের ডেকে আনা হোক; তারা যিহোশাফটের উপত্যকায় এগিয়ে যাক, কারণ সেখানে আমি চারদিকের সব জাতিদের বিচার করতে বসব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রণসাজে সজ্জিত হয়ে জাতিবৃন্দ উপস্থিত হোক বিচার ভূমিতে সেখানেই আমি সকলের বিচার নিষ্পন্ন করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জাতিগণ জেগে ওঠ! যিহোশাফটের উপত্যকায় এস! আমি সেখানে বসে চারি দিকের জাতির বিচার করব!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জাতিরা জেগে উঠুক, তারা যিহোশাফট উপত্যকায় আসুক, কারণ সেইখানে আমি চারদিকের সব জাতিদের বিচার করব৷