Joel 3:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা কাস্তে লাগাও, কেননা শস্য পেকেছে; এসো, আঙ্গুর ফল দলন কর, কেননা কুণ্ড পূর্ণ হয়েছে, রসের আধারগুলো উথলে উঠছে; কেননা তাদের নাফরমানী বিষম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা কাস্তে চালাও, কারণ শস্য পেকে গেছে। এসো, আঙুর মাড়াই করো, কারণ আঙুর মাড়াই-কল পূর্ণ হয়েছে ও ভাঁটিগুলি রসে উপচে পড়ছে— তাদের দুষ্টতা এতই ব্যাপক!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা কর্ত্তনী লাগাও, কেননা শস্য পাকিয়াছে; আইস, দ্রাক্ষাফল দলন কর, কেননা কুণ্ড পূর্ণ হইয়াছে, রসের আধার সকল উথলিয়া উঠিতেছে; কেননা তাহাদের দুষ্টতা বিষম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা কর্তনী লাগাও, কেননা শস্য পাকিয়াছে; আইস, দ্রাক্ষাফল দলন কর, কেননা কুণ্ড পূর্ণ হইয়াছে, রসের আধার সকল উথলিয়া উঠিতেছে; কেননা তাহাদের দুষ্টতা বিষম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের দুষ্টতা অনেক, সেইজন্য তোমরা কাস্তে লাগাও, কারণ ফসল পেকেছে। তোমরা এসে আংগুর মাড়াও, কারণ আংগুর মাড়াইয়ের গর্ত পূর্ণ হয়েছে। আংগুর-রসের পাত্র থেকে রস উপ্চে পড়ছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের দুষ্টতা অনেক, সেইজন্য তোমরা কাসে- লাগাও, কারণ ফসল পেকেছে। তোমরা এসে আংগুর মাড়াও, কারণ আংগুর মাড়াইয়ের গর্ত পূর্ণ হয়েছে। আংগুর-রসের পাত্র থেকে রস উপ্চে পড়ছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওদের পাপের ভরা পূর্ণ হয়েছে, তোমরা অস্ত্র ধর সমূলে বিনাশ কর ওদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কাস্তে লাগাও কারণ শস্য পাকছে! এস দলন কর কারণ দ্রাক্ষা মাড়বার কুণ্ড পূর্ণ! পিপে ভরে উপচে পড়ছে কারণ তাদের দুষ্টতা মহান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কাস্তে লাগাও ফসল পেকেছে৷ এস, আঙ্গুর পেষ, মাড়াইয়ের গর্ত পূর্ণ হয়েছে৷ পাত্র থেকে রস উপচে পড়ছে৷ কারণ তাদের দুষ্টতা অনেক৷