Joel 3:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমারোহ, সমারোহ দণ্ডাজ্ঞার উপত্যকায়! কেননা দণ্ডাজ্ঞার উপত্যকায় মাবুদের দিন সন্নিকট।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিচারের উপত্যকায় অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ সেখানে জড়ো হয়েছে! কারণ বিচারের উপত্যকায় সদাপ্রভুর দিন সন্নিকট হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সমারোহ, সমারোহ দণ্ডাজ্ঞার তলভূমিতে! কেননা দণ্ডাজ্ঞার তলভূমিতে সদাপ্রভুর দিন সন্নিকট।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সমারোহ, সমারোহ দণ্ডাজ্ঞার তলভূমিতে! কেননা দণ্ডাজ্ঞার তলভূমিতে সদাপ্রভুর দিন সন্নিকট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শাস্তির উপত্যকায় অনেক লোকের ভিড়, অনেক লোকের ভিড়, কারণ শাস্তির উপত্যকায় সদাপ্রভুর দিন কাছে এসে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শাস্তির উপত্যকায় অনেক লোকের ভিড়, অনেক লোকের ভিড়, কারণ শাস্তির উপত্যকায় মাবুদের দিন কাছে এসে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অগণিত জনতার সমাবেশ হয়েছে বিচার ভূমিতে পরমেশ্বরের বিচারের দিন সমাগত,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দণ্ডাজ্ঞার উপত্যকায় প্রচুর লোকের ভীড় কারণ দণ্ডাজ্ঞার উপত্যকায় প্রভুর বিশেষ দিন এগিয়ে আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে অনেক লোকের ভিড়, শাস্তির উপত্যকায় অনেক লোকের ভিড়, কারণ শাস্তির উপত্যকায় সদাপ্রভুর দিন কাছে এসে গেছে৷