Joel 3:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সূর্য ও চন্দ্র অন্ধকার হচ্ছে, নক্ষত্রগুলো নিজ নিজ তেজ গুটিয়ে নিচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সূর্য ও চাঁদ অন্ধকার হয়ে যাবে, নক্ষত্রগুলি দীপ্তি বিকিরণ বন্ধ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সূর্য্য ও চন্দ্র অন্ধকার হইতেছে, নক্ষত্রগণ আপন আপন তেজ গুটাইয়া লইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সূর্য ও চন্দ্র অন্ধকার হইতেছে, নক্ষত্রগণ আপন আপন তেজ গুটাইয়া লইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সূর্য ও চাঁদ অন্ধকার হবে এবং তারাগুলো আলো দেওয়া বন্ধ করে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সূর্য ও চাঁদ অন্ধকার হবে এবং তারাগুলো আলো দেওয়া বন্ধ করে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চন্দ্র সূর্য ঢেকে গেছে অন্ধকারে, নক্ষত্ররাজি সংবরণ করেছে দীপ্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সূর্য ও চন্দ্র অন্ধকার হয়ে যাবে, আকাশের নক্ষত্রও আর আলো দেবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সূর্য্য ও চাঁদ অন্ধকার হবে, তারাগুলো আলো দেওয়া বন্ধ করে দেবে৷