Joel 3:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদ সিয়োন থেকে গর্জন করবেন, জেরুশালেম থেকে তাঁর কণ্ঠস্বর শোনাবেন; এবং আকাশমণ্ডল ও দুনিয়া কেঁপে উঠবে; কিন্তু মাবুদ তাঁর লোকদের আশ্রয় ও বনি-ইসরাইলদের দুর্গস্বরূপ হবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করবেন এবং জেরুশালেম থেকে করবেন বজ্রধ্বনি; পৃথিবী ও আকাশ কম্পিত হবে। কিন্তু সদাপ্রভু তাঁর প্রজাদের জন্য আশ্রয়স্থান হবেন, ইস্রায়েলের জন্য হবেন এক দৃঢ় দুর্গ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভু সিয়োন হইতে গর্জ্জন করিবেন, যিরূশালেম হইতে আপন রব শুনাইবেন; এবং আকাশমণ্ডল ও পৃথিবী কম্পিত হইবে; কিন্তু সদাপ্রভু আপন প্রজাদের আশ্রয় ও ইস্রায়েল-সন্তানগণের দুর্গস্বরূপ হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভু সিয়োন হইতে গর্জন করিবেন, যিরূশালেম হইতে আপন রব শুনাইবেন; এবং আকাশমণ্ডল ও পৃথিবী কমিপত হইবে; কিন্তু সদাপ্রভু আপন প্রজাদের আশ্রয় ও ইস্রায়েল-সন্তানগণের দুর্গস্বরূপ হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করবেন, যিরূশালেম থেকে জোরে কথা বলবেন; পৃথিবী ও আকাশ কাঁপতে থাকবে। কিন্তু সদাপ্রভুই হবেন তাঁর লোকদের জন্য আশ্রয়স্থান, ইস্রায়েলের লোকদের জন্য একটা দুর্গ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ সিয়োন থেকে গর্জন করবেন, জেরুজালেম থেকে জোরে কথা বলবেন; আসমান ও জমীন কাঁপতে থাকবে। কিন্তু মাবুদই হবেন তাঁর বান্দাদের জন্য আশ্রয়স্থান, ইসরাইলের লোকদের জন্য একটা কেল্লা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিয়োন থেকে প্রভু পরমেশ্বর রণহুঙ্কারে গর্জে উঠেছেন, জেরুশালেম থেকে ধ্বনিত হচ্ছে তাঁর বজ্রনিনাদ, আকাশ ও পৃথিবী কম্পমান, কিন্তু প্রভু তাঁর প্রজাবৃন্দের আশ্রয়স্থল, ইসরায়েলের দুর্গস্বরূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর প্রভু ঈশ্বর সিয়োন থেকে গর্জন করবেন এবং তিনি জেরুশালেম থেকেও চিৎকার করবেন| ফলে আকাশ ও পৃথিবী কেঁপে উঠবে| কিন্তু প্রভু ঈশ্বর তাঁর লোকদের পক্ষে এক নিরাপদ আশ্রয় এবং তিনিই ইস্রায়েল সন্তানদের পক্ষে দৃঢ় দুর্গ হবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করবেন, যিরূশালেম থেকে নিজের স্বর শোনাবেন, পৃথিবী ও আকাশ কেঁপে উঠবে৷ কিন্তু সদাপ্রভু তাঁর লোকেদের আশ্রয় স্থান এবং ইস্রায়েলের লোকেদের জন্য একটি দুর্গ৷