Joel 3:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তোমরা জানবে যে, আমি তোমাদের আল্লাহ্‌ মাবুদ, আমি আমার পবিত্র সিয়োন পর্বতে বাস করি; তখন জেরুশালেম পবিত্র হবে; বিদেশীরা আর তার মধ্য দিয়ে যাতায়াত করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তখন তোমরা জানতে পারবে যে, আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, আমি আমার পবিত্র পর্বত সিয়োনে বসবাস করি। জেরুশালেম পবিত্র হবে; বিদেশিরা আর কখনও তা আক্রমণ করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তোমরা জানিবে যে, আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, আমি আমার পবিত্র সিয়োন পর্ব্বতে বাস করি; তখন যিরূশালেম পবিত্র হইবে; বিদেশীরা আর তাহার মধ্য দিয়া যাতায়াত করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তোমরা জানিবে যে, আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু, আমি আমার পবিত্র সিয়োন পর্বতে বাস করি; তখন যিরূশালেম পবিত্র হইবে; বিদেশীরা আর তাহার মধ্য দিয়া যাতায়াত করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “তখন তোমরা জানবে যে, আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু; আমি সিয়োনে, আমার পবিত্র পাহাড়ে বাস করি। যিরূশালেম পবিত্র হবে; বিদেশীরা আর কখনও সেখানে যাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “তখন তোমরা জানবে যে, আমিই তোমাদের মাবুদ আল্লাহ্‌; আমি সিয়োনে, আমার পবিত্র পাহাড়ে বাস করি। জেরুজালেম পবিত্র হবে; বিদেশীরা আর কখনও সেখানে যাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ঘটনাতেই তোমরা জানবে যে প্রভু তোমাদের ঈশ্বর, আমার পবিত্র শৈল সিয়োনেই আমার বসতি। জেরুশালেম হবে পবিত্র নগরী, আর কখনও এ নগরী হবে না বিজাতীয় পদানত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তখন তোমরা জানবে যে আমিই প্রভু তোমাদের ঈশ্বর, আমি আমার পবিত্র পর্বত সিয়োনে বাস করি| আর জেরুশালেম পবিত্র হবে| বিদেশীরা আর তার মধ্যে দিয়ে যাতায়াত করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তাতে তোমরা জানবে, আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু; আমি আমার পবিত্র পর্বত সিয়োনে বাস করি৷ তখন যিরূশালেম পবিত্র হবে, বিদেশীরা আর কখন তার মধ্যে দিয়ে যাবে না৷