Joel 3:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেদিন পর্বতমালা থেকে মিষ্ট আঙ্গুর-রস ক্ষরণ হবে, উপপর্বতগুলো থেকে দুধের স্রোত বইবে এবং এহুদার সমস্ত প্রণালীতে পানি বইবে, আর মাবুদের গৃহ থেকে একটি ঝর্ণা বের হবে, তা শিটীমের স্রোতোমার্গকে পানি দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেদিন পর্বতগুলি থেকে নতুন দ্রাক্ষারস ক্ষরে পড়বে, আর পাহাড়গুলি থেকে প্রবাহিত হবে দুধ; যিহূদার গিরিখাতগুলি থেকে জল প্রবাহিত হবে। সদাপ্রভুর গৃহ থেকে এক উৎস প্রবাহিত হবে, তা বাবলা-উপত্যকাকে জলসিক্ত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন পর্ব্বতগণ হইতে মিষ্ট দ্রাক্ষারস ক্ষরিবে, উপপর্ব্বতগণ হইতে দুগ্ধস্রোত বহিবে, এবং যিহূদার সমস্ত প্রণালীতে জল বহিবে; আর সদাপ্রভুর গৃহ হইতে এক উৎস নির্গত হইবে, তাহা শিটীমের স্রোতোমার্গকে জল দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন পর্বতগণ হইতে মিষ্ট দ্রাক্ষারস ক্ষরিবে, উপপর্বতগণ হইতে দুগ্ধস্রোত বহিবে, এবং যিহূদার সমস্ত প্রণালীতে জল বহিবে, আর সদাপ্রভুর গৃহ হইতে এক উৎস নির্গত হইবে, তাহা শিটীমের স্রোতোমার্গকে জল দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেই দিন বড় বড় পাহাড়গুলো থেকে প্রচুর নতুন আংগুর-রস পাওয়া যাবে আর ছোট ছোট পাহাড়গুলো থেকে প্রচুর দুধ পাওয়া যাবে। যিহূদার সব জলের খাদগুলো দিয়ে জল বয়ে যাবে। সদাপ্রভুর ঘর থেকে একটা ফোয়ারা উঠে শিটীমের উপত্যকাকে জল দান করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেই দিন বড় বড় পাহাড়গুলো থেকে প্রচুর নতুন আংগুর-রস পাওয়া যাবে আর ছোট ছোট পাহাড়গুলো থেকে প্রচুর দুধ পাওয়া যাবে। এহুদার সব পানির খাদগুলো দিয়ে পানি বয়ে যাবে। মাবুদের ঘর থেকে একটা ঝর্ণা উঠে শিটীমের উপত্যকাকে পানি দান করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন পর্বতগাত্র ভরে যাবে দ্রাক্ষাকুঞ্জে পাহাড়ের বুকে চরবে পশুপাল, যিহুদীয়ার নদী নালা হবে জলে পূর্ণ, প্রভুর আবাস থেকে নির্গত হবে নির্ঝর, শিটিমের উপত্যকা সিক্ত হবে তার জলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেই দিনে পর্বত থেকে মিষ্ট দ্রাক্ষারস ঝরে পড়বে এবং উপপর্বত থেকে দুধের স্রোত বইবে| যিহূদার সমস্ত শূন্য নদী জলে পূর্ণ হয়ে বইবে| প্রভুর মন্দির হতে এক উৎস বের হবে, যা আকশিয়া উপত্যকাকে জল যোগাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিন পর্বতগুলো থেকে মিষ্টি আঙ্গুরের রস ক্ষরিত হবে, ছোট পর্বতগুলো থেকে দুধ প্রবাহিত হবে৷ যিহূদার সমস্ত ঝর্ণা দিয়ে জল প্রবাহিত হবে৷ সদাপ্রভুর গৃহ থেকে একটা ফোয়ারা উঠে, শিটীমের উপত্যকাকে জল দান করবে৷