Joel 3:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসর ধ্বংসস্থান হবে, ইদোম ধ্বংসিত মরুভূমি হবে, এর কারণ এহুদা লোকদের প্রতি কৃত জুলুম, কেননা তারা নিজ নিজ দেশে নির্দোষের রক্তপাত করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু মিশর জনশূন্য হবে, ইদোম হবে এক পতিত মরুপ্রান্তর, যেহেতু তারা যিহূদার লোকেদের প্রতি হিংস্র আচরণ করেছিল, সেইসব ভূমিতে তারা নির্দোষের রক্তপাত করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিসর ধ্বংসস্থান হইবে, ইদোম ধ্বংসিত প্রান্তর হইবে, ইহার কারণ যিহূদা-সন্তানদের প্রতি কৃত উপদ্রব, কেননা তাহারা আপন আপন দেশে নির্দ্দোষের রক্তপাত করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসর ধ্বংসস্থান হইবে, ইদোম ধ্বংসিত প্রান্তর হইবে, ইহার কারণ যিহূদা-সন্তানদের প্রতি কৃত উপদ্রব, কেননা তাহারা আপন আপন দেশে নির্দোষের রক্তপাত করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু মিসর ধ্বংসস্থান হবে আর ইদোম ধ্বংস হয়ে যাওয়া মরু-এলাকা হবে, কারণ যিহূদার লোকদের উপর অত্যাচার করা হয়েছে আর তাদের দেশে নির্দোষের রক্তপাতও করা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মিসর ধ্বংসস্থান হবে আর ইদোম ধ্বংস হয়ে যাওয়া মরুভূমি হবে, কারণ এহুদার লোকদের উপর জুলুম করা হয়েছে আর তাদের দেশে নির্দোষের রক্তপাতও করা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর হবে পরিত্যক্ত ভূমি, ইদোম পরিণত হবে পরিত্যক্ত প্রান্তরে কারণ তারা যিহুদীয়ার অধিবাসীদের নির্যাতন করেছে, তাদের দেশে তারা করেছে নির্দোষের রক্তপাত
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশর ধ্বংস স্থান হবে এবং ইদোম ধ্বংসিত প্রান্তরে পরিণত হবে| কারণ তাদের নিষ্ঠুরতা যিহূদার লোকদের বিরুদ্ধে দেখানো হয়েছে| তারা নির্দোষ লোকদের তাদের দেশেই হত্যা করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশর ধ্বংস হবে এবং ইদোম ধ্বংস হয়ে যাওয়া মরুভূমি হবে, কারণ যিহূদার লোকদের উপর অত্যাচার করা হয়েছে এবং তাদের দেশে নির্দোষের রক্তপাত করা হয়েছে৷