Joel 3:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সমস্ত জাতিকে সংগ্রহ করে যিহোশাফট উপত্যকায় নামাব এবং সেখানে আমার লোক ও আমার অধিকার ইসরাইলের জন্য তাদের সঙ্গে বিচার করবো, কেননা তারা তাদেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করেছে ও আমার দেশ ভাগ করে নিয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি সমস্ত জাতিকে একত্র করব ও তাদের যিহোশাফট উপত্যকায় নামিয়ে আনব। সেখানে আমি আমার অধিকার ও আমার প্রজা ইস্রায়েলের বিরুদ্ধে তাদের বিচার করব, কারণ তারা বিভিন্ন জাতির মধ্যে আমার প্রজাদের ছিন্নভিন্ন করেছিল এবং আমার দেশকে বিভাগ করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সমস্ত জাতিকে সংগ্রহ করিয়া যিহোশাফট তলভূমিতে নামাইব, এবং সেখানে আমার প্রজা ও আমার অধিকার ইস্রায়েলের জন্য তাহাদের সহিত বিচার করিব, কেননা তাহারা তাহাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিয়াছে, ও আমার দেশ বিভাগ করিয়া লইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সমস্ত জাতিকে সংগ্রহ করিয়া যিহোশাফট-তলভূমিতে নামাইব, এবং সেখানে আমার প্রজা ও আমার অধিকার ইস্রায়েলের জন্য তাহাদের সহিত বিচার করিব, কেননা তাহারা তাহাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন করিয়াছে, ও আমার দেশ বিভাগ করিয়া লইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি সব জাতিদের জড়ো করব এবং যিহোশাফটের উপত্যকায় তাদের নামিয়ে আনব। সেখানে আমার সম্পত্তি, অর্থাৎ আমার লোক ইস্রায়েলীয়দের বিষয় নিয়ে আমি তাদের বিরুদ্ধে বিচার করব, কারণ তারা জাতিদের মধ্যে আমার লোকদের ছড়িয়ে দিয়েছিল এবং আমার দেশ ভাগ করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি সব জাতিদের জমায়েত করব এবং যিহোশাফটের উপত্যকায় তাদের নামিয়ে আনব। সেখানে আমার সম্পত্তি, অর্থাৎ আমার বান্দা বনি-ইসরাইলদের বিষয় নিয়ে আমি তাদের বিরুদ্ধে বিচার করব, কারণ তারা জাতিদের মধ্যে আমার বান্দাদের ছড়িয়ে দিয়েছিল এবং আমার দেশ ভাগ করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন সর্বজাতিকে বিচারের জন্য আমার প্রজাবৃন্দ তথা আমার একান্ত আপনজন ইসরায়েলীদের উপর তারা যে অন্যায় করেছে, তার বিচার করব। কারণ তারা আমার প্রিয়পাত্র ইসরায়েলীদের ছত্রভঙ্গ করে নানা দেশে নানা জাতির মাঝে ছড়িয়ে দিয়েছে, খণ্ড বিখণ্ড করেছে ইসরায়েলকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সমস্ত দেশকে একত্র করে যিহোশাফটের উপত্যকায় নিয়ে আসব| সেখানে আমি তাদের বিচার করব| সেই দেশের লোকরা আমার ইস্রায়েলের লোকদের ছিন্ন ভিন্ন করেছিল| তারা তাদের অন্য দেশের মধ্যে বাস করতে বাধ্য করেছিল| সেই জন্য আমি সেইসব দেশকে শাস্তি দেব| ঐসব দেশ আমার দেশকে নিজেদের মধ্যে ভাগ করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি সমস্ত জাতিকেও একত্রিত করব এবং যিহোশাফটের উপত্যকায় নামিয়ে আনব৷ আমি তাদের বিচার করব, কারণ আমার লোক এবং উত্তরাধিকার ইস্রায়েলের জন্য করব, যাদের তারা অন্যান্য জাতিদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, কারণ তারা আমার দেশ বিভক্ত করেছে৷