Joel 3:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এহুদা চিরকাল ও জেরুশালেম পুরুষানুক্রমে বসতি পূর্ণ থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদা চিরকালের জন্য ও জেরুশালেম বংশপরম্পরায় জনঅধ্যুষিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যিহূদা চিরকাল ও যিরূশালেম পুরুষানুক্রমে বসতিবিশিষ্ট থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যিহূদা চিরকাল ও যিরূশালেম পুরুষানুক্রমে বসতি-বিশিষ্ট থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আগে এদের আমি দোষী বলে ধরেছিলাম, কিন্তু এখন তাদের দোষ আমি ক্ষমা করব। লোকেরা যিহূদায় চিরকাল বাস করবে ও যিরূশালেমে বাস করবে বংশের পর বংশ ধরে, আর আমি সদাপ্রভু সিয়োনে বাস করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আগে এদের আমি দোষী বলে ধরেছিলাম, কিন্তু এখন তাদের দোষ আমি মাফ করব। লোকেরা এহুদায় চিরকাল বাস করবে ও জেরুজালেমে বাস করবে বংশের পর বংশ ধরে, আর আমি মাবুদ সিয়োনে বাস করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যিহুদীয়া তথা জেরুশালেমে চিরকাল মানুষ বাস করবে বংশপরম্পরায়। আমি তাদের রক্তের প্রতিশোধ গ্রহণ করব, নিষ্কৃতি দেব না অপরাধীকে, কারণ আমি তোমাদের প্রভু পরমেশ্বর, আমার বসতি সিয়োনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যিহূদাতে সর্বদাই লোকে বাস করবে, লোকে বহু বংশ পরম্পরায় জেরুশালেমে বাস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যিহূদা চিরকাল বেঁচে থাকবে এবং যিরূশালেমের বংশ পরম্পরায় বাস করবে৷