Joel 3:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার হে টায়ার, হে সিডন, হে ফিলিস্তিনীদের সমস্ত অঞ্চল, আমার কাছে তোমরা কি? তোমরা কি প্রতিফল বলে আমার অপকার করবে? আমার অপকার করলে আমি অবিলম্বে ও অতি শীঘ্র সেই অপকারের ফল তোমাদেরই মাথায় বর্তাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন ওহে সোর ও সীদোন এবং ফিলিস্তিয়ার বিভিন্ন অঞ্চল, আমার বিরুদ্ধে তোমাদের কী বলার আছে? আমি কিছু করেছি বলে, তোমরা কি তারই প্রতিফল দিচ্ছ? যদি তোমরা আমাকে প্রতিফল দিচ্ছ, তাহলে আমি দ্রুত ও অতি সত্বর তোমাদের মাথায় তাই ফিরিয়ে দেব, যা তোমরা করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার হে সোর, হে সীদোন, হে পলেষ্টীয়দের সমস্ত অঞ্চল, আমার কাছে তোমরা কি? তোমরা কি প্রতিফল বলিয়া আমার অপকার করিবে? আমার অপকার করিলে আমি অবিলম্বে ও অতি শীঘ্র সেই অপকারের ফল তোমাদেরই মস্তকে বর্ত্তাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার হে সোর, হে সীদোন, হে পলেষ্টীয়দের সমস্ত অঞ্চল, আমার কাছে তোমরা কি? তোমরা কি প্রতিফল বলিয়া আমার অপকার করিবে? আমার অপকার করিলে আমি অবিলম্বে ও অতি শীঘ্র সেই অপকারের ফল তোমাদেরই মস্তকে বর্তাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখন হে সোর, সীদোন ও পলেষ্টীয়ার সমস্ত এলাকা, আমার সংগে তোমাদের সম্বন্ধ কি? তোমরা কি আমার উপর প্রতিশোধ নিচ্ছ? যদি তোমরা আমার উপর প্রতিশোধ নাও তবে তোমরা যা করবে তা-ই আমি সংগে সংগে খুব তাড়াতাড়ি তোমাদের নিজেদের মাথার উপর ফিরিয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখন হে টায়ার, সিডন ও ফিলিস্তীনের সমস্ত এলাকা, আমার সংগে তোমাদের সম্বন্ধ কি? তোমরা কি আমার উপর প্রতিশোধ নি"ছ? যদি তোমরা আমার উপর প্রতিশোধ নাও তবে তোমরা যা করবে তা-ই আমি সংগে সংগে খুব তাড়াতাড়ি তোমাদের নিজেদের মাথার উপর ফিরিয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে টায়ার, সীদোন ও ফিলিস্তিনী অধ্যুষিত সমগ্র অঞ্চলের অধিবাসী তোমরা কি করতে চাও? কোনও ব্যাপারে কি আমার উপর প্রতিশোধ নিতে চাও? তাই যদি হয় তাহলে জেনো, তার প্রতিফল পেতেও তোমাদের দেরী হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে সোর ও সীদোন এবং পলেষ্টীয়দের সমস্ত অঞ্চল আমার প্রতি তোমাদের মনোভাব কি? কোন কিছুর জন্য কি তোমরা আমায় শাস্তি দিচ্ছ? তোমরা কি মনে কর আমাকে আঘাত করার জন্য কিছু করতে যাচ্ছ? শীঘ্রই আমি তোমাদের কাজের ফল হিসেবে তোমাদের শাস্তি দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন, হে সোর, সিদোন ও পলেষ্টীয়ের সমস্ত এলাকা তোমরা কেন আমার উপরে রাগ করছ, আমার সঙ্গে তোমাদের সম্বন্ধ কি? তোমরা কি আমার উপর প্রতিশোধ নিচ্ছ? যদি তোমরা আমার উপর প্রতিশোধ নাও তবে তোমরা যা করবে তাই আমি তোমাদের নিজেদের মাথার উপর ফিরিয়ে দেব৷