Joel 3:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তোমরা আমার রূপা ও আমার সোনা হরণ করেছ এবং আমার উৎকৃষ্ট রত্নগুলো নিজ নিজ মন্দিরে নিয়ে গিয়েছ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তোমরা আমার রুপো ও আমার সোনা এবং আমার ভাণ্ডারের উৎকৃষ্ট রত্নরাজি নিয়ে বহন করে তোমাদের মন্দিরগুলিতে নিয়ে গিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তোমরা আমার রৌপ্য ও আমার সুবর্ণ হরণ করিয়াছ, এবং আমার উৎকৃষ্ট রত্ন সকল আপন আপন মন্দিরে লইয়া গিয়াছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তোমরা আমার রৌপ্য ও আমার সুবর্ণ হরণ করিয়াছ, এবং আমার উৎকৃষ্ট রত্ন সকল আপন আপন মন্দিরে লইয়া গিয়াছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর কারণ হল, তোমরা আমার সোনা ও রূপা নিয়ে নিয়েছ এবং আমার সবচেয়ে মূল্যবান জিনিসপত্র তোমাদের মন্দিরগুলোতে নিয়ে গেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর কারণ হল, তোমরা আমার সোনা ও রূপা নিয়ে নিয়েছ এবং আমার সবচেয়ে মূল্যবান জিনিসপত্র তোমাদের মন্দিরগুলোতে নিয়ে গেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা আমার সোনা রূপো অপহরণ করেছ, আমার বহুমূল্য সম্পদ তোমাদের মন্দিরে নিয়ে গেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা আমার রূপো ও সোনা নিয়ে গিয়েছ এবং আমার অতি উৎকৃষ্ট জিনিসগুলি তোমাদের মন্দিরে নিয়ে গিয়েছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমরা আমার সোনা ও রূপা নিয়ে নিয়েছ এবং আমার মূল্যবান সম্পদ তোমাদের মন্দিরগুলোতে নিয়ে গেছ৷