Joel 3:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এহুদার লোকেরা ও জেরুশালেম-সন্তানদেরকে তাদের সীমা থেকে দূর করার জন্য গ্রীক-সন্তানদের কাছে বিক্রি করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যিহূদা ও জেরুশালেম থেকে আমার প্রজাদের নিয়ে গ্রিকদের কাছে বিক্রি করেছ, যেন তোমরা তাদের স্বদেশ থেকে বহুদূরে তাড়িয়ে দিতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহূদা-সন্তানগণকে ও যিরূশালেম-সন্তানগণকে তাহাদের সীমা হইতে দূর করণার্থে যবন-সন্তানদের কাছে বিক্রয় করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহূদা-সন্তানগণকে ও যিরূশালেম-সন্তানগণকে তাহাদের সীমা হইতে দূর করণার্থে যবন-সন্তানদের কাছে বিক্রয় করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যিহূদা ও যিরূশালেমের লোকদের তাদের দেশ থেকে দূরে সরিয়ে দেবার জন্য গ্রীকদের কাছে বিক্রি করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা এহুদা ও জেরুজালেমের লোকদের তাদের দেশ থেকে দূরে সরিয়ে দেবার জন্য গ্রীকদের কাছে বিক্রি করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়া ও জেরুশালেমের লোকেদের বহুদূরে নিয়ে গিয়ে তোমার স্বদেশ থেকে গ্রীকদের কাছে বিক্রী করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা যিহূদার ও জেরুশালেমের লোকদের গ্রীকদের কাছে বিক্রি করে দিয়েছ, যেন তারা তাদের দেশ থেকে বহু দূরে নিয়ে যেতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যিহূদা ও যিরূশালেমের লোকেদের তাদের সীমা থেকে দূরে সরানোর জন্য গ্রীকদের কাছে বিক্রি করেছে৷