Joel 3:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, তোমরা যে স্থানে পাঠাবার জন্য তাদেরকে বিক্রি করেছ, সেখান থেকে আমি তাদেরকে জাগিয়ে উঠিয়ে আনবো এবং তোমাদের অপকারের ফল তোমাদেরই মাথায় বর্তাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দেখো, তোমরা তাদের যে যে স্থানে বিক্রি করেছ, সেখান থেকে আমি তাদের জাগিয়ে তুলে আনব, আর তোমরা যেসব অপকর্ম করেছ, তা আমি তোমাদেরই মাথায় ফিরিয়ে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, তোমরা যে স্থানে পাঠাইবার জন্য তাহাদিগকে বিক্রয় করিয়াছ, তথা হইতে আমি তাহাদিগকে জাগাইয়া উঠাইয়া আনিব, এবং তোমাদের অপকারের ফল তোমাদেরই মস্তকে বর্ত্তাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, তোমরা যে স্থানে পাঠাইবার জন্য তাহাদিগকে বিক্রয় করিয়াছ, তথা হইতে আমি তাহাদিগকে জাগাইয়া উঠাইয়া আনিব, এবং তোমাদের অপকারের ফল তোমাদেরই মস্তকে বর্তাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“শোন, যে সব জায়গায় তোমরা তাদের বিক্রি করেছ সেখান থেকে আমি তাদের ডেকে আনব এবং তোমরা যা করেছ তা-ই তোমাদের নিজেদের মাথার উপর ফিরিয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“শোন, যে সব জায়গায় তোমরা তাদের বিক্রি করেছ সেখান থেকে আমি তাদের ডেকে আনব এবং তোমরা যা করেছ তা-ই তোমাদের নিজেদের মাথার উপর ফিরিয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যেখানে তোমরা তাদের বিক্রী করেছিলে, সেখান থেকে আমি তাদের উদ্ধার করে আনব। তোমরা এদের প্রতি যে ব্যবহার করেছ, আমি তোমাদের প্রতি সেই ব্যবহারই করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের যে যে স্থান বিক্রি হয়ে গেছে আমি তাদের সেখানে থেকে ফিরিয়ে আনব এবং আমি তোমাদের খারাপ কাজের জন্য শাস্তি দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, যে সব জায়গায় তোমরা তাদের বিক্রি করেছ, সেই সমস্ত জায়গা থেকে আমি তাদের ডেকে আনব এবং তোমাদের উপরে তোমাদের নিজেদের পুরষ্কার ফিরিয়ে দেব৷