Joel 3:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের পুত্রকন্যাদেরও এহুদার সন্তানদের হাতে বিক্রি করবো, তারা তাদের দূরস্থ শিবায়ীয় জাতির কাছে বিক্রি করবে, কেননা এই কথা মাবুদ বলেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের পুত্রকন্যাদের যিহূদার লোকেদের কাছে বিক্রি করব; তারা তাদের বহুদূরে অবস্থানকারী এক জাতি, শিবায়ীয়দের কাছে বিক্রি করবে।” সদাপ্রভু একথা বলেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাদের পুত্রকন্যাগণকেও যিহূদার সন্তানদের হস্তে বিক্রয় করিব, তাহারা তাহাদিগকে দূরস্থ শিবায়ীয় জাতির কাছে বিক্রয় করিবে, কেননা ইহা সদাপ্রভু বলিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের পুত্রকন্যাগণকেও যিহূদার সন্তানদের হস্তে বিক্রয় করিব, তাহারা তাহাদিগকে দূরস্থ শিবায়ীয় জাতির কাছে বিক্রয় করিবে, কেননা ইহা সদাপ্রভু বলিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের ছেলেমেয়েদের আমি যিহূদার লোকদের কাছে বিক্রি করে দেব এবং তারা দূরের শিবায়ীয় জাতির কাছে তাদের বিক্রি করবে।” এই কথা সদাপ্রভু বলেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের ছেলেমেয়েদের আমি এহুদার লোকদের কাছে বিক্রি করে দেব এবং তারা দূরের সাবায়ীয় জাতির কাছে তাদের বিক্রি করবে।” এই কথা মাবুদ বলেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের পুত্রকন্যাদের আমি যিহুদীয়ার লোকদের কাছে বিক্রী করব, আর তারা তাদের বিক্রী করবে বহুদূরবর্তী শিবা দেশের মানুষের কাছে—প্রভু বলেছেন এ কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের সন্তানদের যিহূদার লোকদের কাছে বিক্রি করব এবং তারা বহু দূরের শিবায়ীয় লোকদের কাছে তাদের বিয়ে করবে|” প্রভু এই কথাগুলি বলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদের ছেলে মেয়েদের যিহূদার লোকেদের হাত দিয়ে বিক্রি করব এবং তারা দূরের শিবায়ীয় জাতির কাছে তাদের বিক্রি করবে৷ কারণ সদাপ্রভু এই কথা বলেন৷