Joel 3:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা জাতিদের মধ্যে এই কথা তবলিগ কর, যুদ্ধের জন্য প্রস্তুত হও, বীরদেরকে জাগিয়ে তোল, যোদ্ধারা কাছে আসুক, উঠে আসুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা জাতিবৃন্দের কাছে একথা ঘোষণা করো: তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও! যত বীরযোদ্ধাকে জাগিয়ে তোলো! সমস্ত লড়াকু মানুষ সামনে এসে আক্রমণ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা জাতিগণের মধ্যে এই কথা প্রচার কর, যুদ্ধ নিরূপণ কর, বীরগণকে জাগাইয়া তুল, যোদ্ধা সকল নিকটবর্ত্তী হউক, উঠিয়া আইসুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা জাতিগণের মধ্যে এই কথা প্রচার কর, যুদ্ধ নিরূপণ কর, বীরগণকে জাগাইয়া তুল, যোদ্ধা সকল নিকটবর্তী হউক, উঠিয়া আইসুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা জাতিদের মধ্যে এই কথা ঘোষণা কর: “তোমরা পবিত্র যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত কর, বলবান লোকদের ডেকে আন। সব যোদ্ধারা কাছে গিয়ে আক্রমণ করুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা জাতিদের মধ্যে এই কথা ঘোষণা কর: “তোমরা পবিত্র যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত কর, বলবান লোকদের ডেকে আন। সব যোদ্ধারা কাছে গিয়ে আক্রমণ করুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাতিবৃন্দের কাছে এই কথা ঘোষণা কর: তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও, যোদ্ধাদের আহ্বান কর, সৈন্য সমাবেশ কর, এগিয়ে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা জাতিগণের কাছে এই কথা ঘোষণা কর: তোমরা যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত কর! বলবান সৈন্যদের জাগিয়ে তোল! সমস্ত যোদ্ধা যুদ্ধে প্রবেশ করুক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা জাতিদের মধ্যে এই কথা ঘোষণা কর, তোমরা যুদ্ধের জন্য তৈরী হও, বলবান লোকদের জাগিয়ে তোলো, তাদের কাছাকাছি আসতে দাও, যুদ্ধের সমস্ত সৈন্যবাহিনী এগিয়ে আসুক৷