John 1:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তাঁর পূর্ণতা থেকে আমরা সকলে রহমতের উপরে রহমত পেয়েছি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর অনুগ্রহের পূর্ণতা থেকে আমরা সকলেই একের পর এক আশীর্বাদ লাভ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তাঁহার পূর্ণতা হইতে আমরা সকলে পাইয়াছি, আর অনুগ্রহের উপরে অনুগ্রহ পাইয়াছি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই বাক্য অনুগ্রহ ও সত্যে পূর্ণ ছিলেন৷ আমরা সকলে তাঁর থেকে অনুগ্রহের ওপর অনুগ্রহ পেয়েছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তাঁর পূর্ণতা থেকে আমরা সবাই অনুগ্রহের উপর অনুগ্রহ পেয়েছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তাঁহার পূর্ণতা হইতে আমরা সকলে পাইয়াছি, আর অনুগ্রহের উপরে অনুগ্রহ পাইয়াছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা সকলে তাঁর সেই পূর্ণতা থেকে দয়ার উপরে আরও দয়া পেয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা সকলে তাঁর সেই পূর্ণতা থেকে রহমতের উপরে আরও রহমত পেয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর পূর্ণতার ভাণ্ডার থেকে আমরা সকলেই পেয়েছি নিরবচ্ছিন্ন করুণাধারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই বাক্য অনুগ্রহ ও সত্যে পূর্ণ ছিলেন৷ আমরা সকলে তাঁর থেকে অনুগ্রহের ওপর অনুগ্রহ পেয়েছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তাঁর পূর্ণতা থেকে আমরা সবাই অনুগ্রহের উপর অনুগ্রহ পেয়েছি।