John 1:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তাঁকে জিজ্ঞাসা করলো, তবে আপনি কে? আপনি কি ইলিয়াস? তিনি বললেন, আমি নই। আপনি কি সেই নবী? জবাবে তিনি বললেন, না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাঁকে প্রশ্ন করল, “তাহলে আপনি কে? আপনি কি এলিয়?” তিনি বললেন, “না, আমি নই।” “আপনি কি সেই ভাববাদী?” তিনি বললেন, “না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তাঁহাকে জিজ্ঞাসা করিল, তবে কি? আপনি কি এলিয়? তিনি বলিলেন, আমি নই। আপনি কি সেই ভাববাদী? তিনি উত্তর করিলেন, না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন তাঁরা তাঁকে জিজ্ঞেস করলেন, ‘তাহলে আপনি কে? আপনি কি এলিয়?’ য়োহন বললেন, ‘না, আমি এলিয় নই৷’ ইহুদীরা জিজ্ঞেস করলেন, ‘তবে আপনি কি সেই ভাববাদী?’ য়োহন এর জবাবে বললেন, ‘না৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তারা তাঁকে জিজ্ঞাসা করল, “তবে আপনি কে? আপনি কি এলিয়?” তিনি বললেন, “আমি না।” তারা বলল, “আপনি কি ভবিষ্যৎ বক্তা?” তিনি উত্তরে বললেন, “না”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তাঁহাকে জিজ্ঞাসা করিল, তবে কি? আপনি কি এলিয়? তিনি বলিলেন, আমি নই। আপনি কি সেই ভাববাদী? তিনি উত্তর করিলেন, না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তাঁরা যোহনকে জিজ্ঞাসা করলেন, “তবে কে? আপনি কি এলিয়?” তিনি বললেন, “না, আমি এলিয় নই।” তাঁরা বললেন, “তাহলে আপনি কি সেই নবী?” উত্তরে তিনি বললেন, “না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তাঁরা ইয়াহিয়াকে জিজ্ঞাসা করলেন, “তবে কে? আপনি কি নবী ইলিয়াস?” তিনি বললেন, “না, আমি ইলিয়াস নই।” তাঁরা বললেন, “তাহলে আপনি কি সেই নবী?” জবাবে তিনি বললেন, “না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা জিজ্ঞাসা করল, তাহলে কে আপনি? আপনি কি এলিয়? তিনি উত্তর দিলেন না, আমি এলিয় নই। তারা তখন জিজ্ঞাসা করল, আপনি কি সেই প্রত্যাশিত নবী? তিনি বললেন, না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তাঁরা তাঁকে জিজ্ঞেস করলেন, “তাহলে আপনি কে? আপনি কি এলিয়়?” যোহন বললেন, “না, আমি এলিয়় নই৷” ইহুদীরা জিজ্ঞেস করলেন, “তবে আপনি কি সেই ভাববাদী?” যোহন এর জবাবে বললেন, “না৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা তাঁকে জিজ্ঞাসা করল, “তবে আপনি কে? আপনি কি এলিয়?” তিনি বললেন, “আমি না।” তারা বলল, “আপনি কি ভাববাদী?” তিনি উত্তরে বললেন, “না”