John 1:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, আমি “মরুভূমিতে এক জনের কণ্ঠস্বর, যে ঘোষণা করছে, তোমরা প্রভুর পথ সরল কর,” যেমন নবী ইশাইয়া বলেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদী যিশাইয়ের ভাষায় যোহন উত্তর দিলেন, “আমি মরুপ্রান্তরে এক কণ্ঠস্বর যা আহ্বান করছে, ‘তোমরা প্রভুর জন্য রাজপথগুলি সরল করো।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, আমি “প্রান্তরে এক জনের রব, যে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ সরল কর,” যেমন যিশাইয় ভাববাদী বলিয়াছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভাববাদী যিশাইয় যা বলেছিলেন তা উল্লেখ করে য়োহন বললেন, ‘আমি তাঁর রব, যিনি মরু প্রান্তরে চিত্‌কার করে বলছেন, ‘তোমার প্রভুর জন্য পথ সোজা কর!” যিশাইয় 40:3
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি বললেন, “মরু অঞ্চলে এক জন চিত্কার করে ঘোষণা করছে, আমি হলাম তাঁর রব; যেমন যিশাইয় ভবিষ্যৎ বক্তা বলেছেন তোমরা প্রভুর পথ সোজা কর,” ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, আমি “প্রান্তরে একজনের রব, যে ঘোষণা করিতেছে, তোমরা প্রভুর পথ সরল কর,” যেমন যিশাইয় ভাববাদী বলিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোহন বললেন, “আমিই সেই কণ্ঠস্বর, যার বিষয়ে নবী যিশাইয় বলেছেন, মরু-এলাকায় একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা প্রভুর পথ সোজা কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াহিয়া বললেন, “আমিই সেই কণ্ঠস্বর, যার বিষয়ে নবী ইশাইয়া বলেছেন, মরুভূমিতে একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা মাবুদের পথ সোজা কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোহন নবী যিশাইয়র উক্তি দিয়ে তাদের উত্তর দিলেন, আমি হচ্ছি সেই কন্ঠস্বর যা মরুপ্রান্তরে ঘোষণা করছেঃ সরল করে দাও প্রভুর আগমনের পথ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাববাদী যিশাইয় যা বলেছিলেন তা উল্লেখ করে যোহন বললেন, “আমি তাঁর রব, যিনি মরু প্রান্তরে চিৎকার করে বলছেন, ‘তোমার প্রভুর জন্য পথ সোজা কর!’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “মরূপ্রান্তে একজন চিত্কার করে ঘোষণা করছে, আমি হলাম তাঁর রব; যেমন যিশাইয় ভাববাদীর বইতে যেমন লেখা আছে, তোমরা প্রভুর রাজপথ সোজা কর,”।