John 1:27 — Compare Translations
10 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি আমার পরে আসছেন; আমি তাঁর জুতার ফিতা খুলবারও যোগ্য নই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমার পরে আসছেন। তাঁর চটিজুতোর বাঁধন খোলারও যোগ্যতা আমার নেই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিনি আমার পশ্চাৎ আসিতেছেন; আমি তাঁহার পাদুকার বন্ধন খুলিবারও যোগ্য নহি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনিই সেই লোক যিনি আমার পরে আসছেন৷ আমি তাঁর পায়ের চটির ফিতে খোলবার য়োগ্য নই৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ইনি হলেন সেই যিনি আমার পরে আসছেন; আমি তাঁর জুতোর দড়ির বাঁধন খোলবার যোগ্যও নই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যর্দনের অন্য পারে, বৈথনিয়াতে, যেখানে যোহন বাপ্তাইজ করিতেছিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উনিই সেই লোক যাঁর আমার পরে আসবার কথা ছিল। আমি তাঁর জুতার ফিতাটা পর্যন্ত খুলে দেবার যোগ্য নই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উনিই সেই লোক যাঁর আমার পরে আসবার কথা ছিল। আমি তাঁর জুতার ফিতাটা পর্যন্ত খুলে দেবার যোগ্য নই।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনিই সেই লোক যিনি আমার পরে আসছেন৷ আমি তাঁর পায়ের চটির ফিতে খোলবার যোগ্য নই৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইনি হলেন সেই যিনি আমার পরে আসছেন; আমি তাঁর জুতোর দড়ির বাঁধন খোলবার যোগ্যও নই।