John 1:38 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ঈসা ফিরে তাঁদেরকে পিছনে পিছনে আসতে দেখে বললেন, কিসের খোঁজ করছো? তাঁরা বললেন, রব্বি— অনুবাদ করলে এর অর্থ ওস্তাদ— আপনি কোথায় থাকেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁদের অনুসরণ করতে দেখে যীশু ঘুরে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, “তোমরা কী চাও?” তাঁরা বললেন, “রব্বি, (এর অর্থ, গুরুমহাশয়) আপনি কোথায় থাকেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যীশু ফিরিয়া তাঁহাদিগকে পশ্চাৎ পশ্চাৎ আসিতে দেখিয়া বলিলেন, কিসের অন্বেষণ করিতেছ? তাঁহারা কহিলেন, রব্বি—অনুবাদ করিলে ইহার অর্থ গুরু—আপনি কোথায় থাকেন?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু পিছন ফিরে সেই দুজনকে অনুসরণ করতে দেখে, তাঁদের জিজ্ঞেস করলেন, ‘তোমরা কি চাও?’ তাঁরা যীশুকে বললেন, ‘রব্বি, আপনি কোথায় থাকেন?’ (‘রব্বি’ কথাটির অর্থ ‘গুরু৷’)
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যীশু পিছনের দিকে তাকিয়ে তাদেরকে তাঁর পিছন পিছন আসতে দেখে বললেন, তোমরা কি চাও? তাঁরা উত্তর দিয়ে বললেন, “রব্বি- (অনুবাদ করলে এর মানে হল গুরু)- আপনি কোথায় থাকেন?”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যীশু ফিরিয়া তাঁহাদিগকে পশ্চাৎ পশ্চাৎ আসিতে দেখিয়া বলিলেন, কিসের অন্বেষণ করিতেছ? তাঁহারা কহিলেন, রব্বি- অনুবাদ করিলে ইহার অর্থ গুরু- আপনি কোথায় থাকেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু পিছন ফিরে তাঁদের আসতে দেখে বললেন, “তোমরা কিসের খোঁজ করছ?” যোহনের শিষ্যেরা জিজ্ঞাসা করলেন, “রব্বি (অর্থাৎ গুরু), আপনি কোথায় থাকেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা পিছন ফিরে তাঁদের আসতে দেখে বললেন, “তোমরা কিসের তালাশ করছ?” ইয়াহিয়ার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, “রব্বি (অর্থাৎ ওস্তাদ), আপনি কোথায় থাকেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু পিছন ফিরে তাঁদের আসতে দেখে জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের সন্ধান করছ? তাঁরা বললেন, কোথায় আপনি থাকেন গুরুদেব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু পিছন ফিরে সেই দুজনকে অনুসরণ করতে দেখে তাঁদের জিজ্ঞেস করলেন, “তোমরা কি চাও?” তাঁরা যীশুকে বললেন, “রব্বি, আপনি কোথায় থাকেন?” (“রব্বি” কথাটির অর্থ “গুরু৷”)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যীশু পিছনের দিকে তাকিয়ে তাদেরকে তাঁর পিছন পিছন আসতে দেখে বললেন, তোমরা কি চাও? তাঁরা উত্তর দিয়ে বললেন, “রব্বি (অনুবাদ করলে এর মানে হল গুরু) আপনি কোথায় থাকেন?”