John 1:41 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি প্রথমে আপন ভাই শিমোনের দেখা পান, আর তাঁকে বলেন, আমরা মসীহের দেখা পেয়েছি— অনুবাদ করলে এর অর্থ অভিষিক্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আন্দ্রিয় প্রথমে তাঁর ভাই শিমোনের খোঁজ করলেন এবং তাঁকে বললেন, “আমরা মশীহের (অর্থাৎ খ্রীষ্টের) সন্ধান পেয়েছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি প্রথমে আপন ভ্রাতা শিমোনের দেখা পান, আর তাঁহাকে বলেন, আমরা মশীহের দেখা পাইয়াছি—অনুবাদ করিলে ইহার অর্থ খ্রীষ্ট [অভিষিক্ত]।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আন্দরিয় সঙ্গে সঙ্গে তাঁর ভাই শিমোনের দেখা পেয়ে তাকে বললেন, ‘আমরা মশীহের দেখা পেয়েছি৷’ ‘মশীহ’ কথাটির অর্থ ‘খ্রীষ্ট৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি প্রথমে নিজের ভাই শিমোনকে খুঁজে পান এবং তাঁকে বলেন, “আমরা মশীহের দেখা পেয়েছি” - (অনুবাদ করলে যার মানে হয় খ্রীষ্ট)
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি প্রথমে আপন ভ্রাতা শিমোনের দেখা পান, আর তাঁহাকে বলেন, আমরা মশীহের দেখা পাইয়াছি- অনুবাদ করিলে ইহার অর্থ খ্রীষ্ট [অভিষিক্ত]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আন্দ্রিয় প্রথমে তাঁর ভাই শিমোনকে খুঁজে বের করলেন এবং বললেন, “আমরা মশীহের (অর্থাৎ খ্রীষ্টের) দেখা পেয়েছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আন্দ্রিয় প্রথমে তাঁর ভাই শিমোনকে খুঁজে বের করলেন এবং বললেন, “আমরা মসীহের দেখা পেয়েছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা মশীহের দেখা পেয়েছি। (এর অর্থ গ্রীক ভাষায় খ্রীষ্ট।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আন্দ্রিয় সঙ্গে সঙ্গে তাঁর ভাই শিমোনের দেখা পেয়ে তাকে বললেন, “আমরা মশীহের দেখা পেয়েছি৷” (“মশীহ” কথাটির অর্থ “খ্রীষ্ট৷”)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি প্রথমে নিজের ভাই শিমোনকে খুঁজে পান এবং তাঁকে বলেন, “আমরা মশীহের দেখা পেয়েছি” (অনুবাদ করলে যার মানে হয় খ্রীষ্ট)