John 1:43 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরের দিন তিনি গালীলে যেতে ইচ্ছা করলেন ও ফিলিপের দেখা পেলেন। আর ঈসা তাঁকে বললেন, আমাকে অনুসরণ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরের দিন যীশু গালীলের উদ্দেশে যাত্রার সিদ্ধান্ত নিলেন। ফিলিপকে দেখতে পেয়ে তিনি বললেন, “আমাকে অনুসরণ করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরদিবস তিনি গালীলে যাইতে ইচ্ছা করিলেন, ও ফিলিপের দেখা পাইলেন। আর যীশু তাঁহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইস।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরের দিন যীশু গালীলে যাবেন বলে ঠিক করলেন৷ সেখানে তিনি ফিলিপের দেখা পেয়ে তাঁকে বললেন, ‘আমার অনুসরণ কর৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরের দিন যখন যীশু গালীলে যাওয়ার জন্য ঠিক করলেন, তিনি ফিলিপের খোঁজ পেলেন এবং তাঁকে বললেন, আমার সঙ্গে এসো।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরদিবস তিনি গালীলে যাইতে ইচ্ছা করিলেন, ও ফিলিপের দেখা পাইলেন। আর যীশু তাঁহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরের দিন যীশু ঠিক করলেন তিনি গালীল প্রদেশে যাবেন। সেই সময় যীশু ফিলিপের খোঁজ পেয়ে তাঁকে বললেন, “এস, আমার শিষ্য হও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরের দিন ঈসা ঠিক করলেন তিনি গালীল প্রদেশে যাবেন। সেই সময় ঈসা ফিলিপের খোঁজ পেয়ে তাঁকে বললেন, “এস, আমার উম্মত হও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন যীশু গালীল প্রদেশে যাওয়া ঠিক করলেন। সেখানে ফিলিপের সঙ্গে তাঁর দেখা হল। যীশু তাঁকে বললেন, আমার অনুগামী হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরের দিন যীশু গালীলে যাবেন বলে ঠিক করলেন৷ সেখানে তিনি ফিলিপের দেখা পেয়ে তাঁকে বললেন, “আমার অনুসরণ কর৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরের দিন যখন যীশু গালীলে যাওয়ার জন্য ঠিক করলেন, তিনি ফিলিপের খোঁজ পেলেন এবং তাঁকে বললেন, আমার সঙ্গে এসো।