John 1:45 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফিলিপ নথনেলের দেখা পেলেন, আর তাঁকে বললেন, মূসা শরীয়তে ও নবীরা যাঁর কথা লিখেছেন, আমরা তাঁর দেখা পেয়েছি; তিনি নাসরতীয় ঈসা, ইউসুফের পুত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফিলিপ নথনেলকে দেখতে পেয়ে বললেন, “মোশি তার বিধানপুস্তকে ও ভাববাদীরাও যাঁর বিষয়ে লিখেছেন, আমরা তাঁর সন্ধান পেয়েছি। তিনি নাসরতের যীশু, যোষেফের পুত্র।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফিলিপ নথনেলের দেখা পাইলেন, আর তাঁহাকে কহিলেন, মোশি ব্যবস্থায় ও ভাববাদিগণ যাঁহার কথা লিখিয়াছেন, আমরা তাঁহার দেখা পাইয়াছি; তিনি নাসরতীয় যীশু, যোষেফের পুত্র।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ফিলিপ এবার নথনেলকে দেখতে পেয়ে বললেন, ‘আমরা এমন একজনের দেখা পেয়েছি যার কথা মোশি ও ভাববাদীরা বিধি-ব্যবস্থায় লিখে রেখে গেছেন৷ তিনি নাসরত্ নিবাসী য়োষেফের ছেলে যীশু৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ফিলিপ নথনলকে খুঁজে পেলেন এবং তাঁকে বললেন, মোশির আইন কানুনে ও ভবিষ্যৎ বক্তারা যাঁর কথা লিখেছিলেন, আমরা তাঁকে পেয়েছি; তিনি যোষেফের ছেলে নাসরতীয় যীশু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফিলিপ নথনেলের দেখা পাইলেন, আর তাঁহাকে কহিলেন, মোশি ব্যবস্থায় ও ভাববাদিগণ যাঁহার কথা লিখিয়াছেন, আমরা তাঁহার দেখা পাইয়াছি; তিনি নাসরতীয় যীশু, যোষেফের পুত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফিলিপ নথনেলকে খুঁজে বের করে বললেন, “মোশি যাঁর কথা আইন-কানুনে লিখে গেছেন এবং যাঁর বিষয়ে নবীরাও লিখেছেন আমরা তাঁর দেখা পেয়েছি। তিনি যোষেফের পুত্র যীশু, নাসরত গ্রামের লোক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফিলিপ নথনেলকে খুঁজে বের করে বললেন, “মূসা যাঁর কথা তৌরাত শরীফে লিখে গেছেন এবং যাঁর বিষয়ে নবীরাও লিখেছেন আমরা তাঁর দেখা পেয়েছি। তিনি ইউসুফের পুত্র ঈসা, নাসরত গ্রামের লোক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নথনেলের সঙ্গে ফিলিপের দেখা হলে ফিলিপ তাঁকে বললেন, বিধানশাস্ত্রে মোশি যাঁর কথা লিখে গেছেন এবং নবীরাও যাঁর কথা লিখে গেছেন এবং নবীরাও যাঁর কথা লিখে গেছেন, আমরা তাঁর দেখা পেয়েছি। ইনি নাসরত নিবাসী যীশু, যোষেফের পুত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফিলিপ এবার নথনেলকে দেখতে পেয়ে বললেন, “আমরা এমন একজনের দেখা পেয়েছি যার কথা মোশি ও ভাববাদীরা বিধি-ব্যবস্থায় লিখে রেখে গেছেন৷ তিনি নাসরৎ নিবাসী যোষেফের ছেলে যীশু৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফিলিপ নথনেলকে খুঁজে পেলেন এবং তাঁকে বললেন, মোশির ব্যবস্থা ও ভবিষ্যৎ বক্তারা যাঁর কথা লিখেছিলেন, আমরা তাঁকে পেয়েছি; তিনি যোষেফের ছেলে নাসরতীয় যীশু।