John 1:48 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নথনেল তাঁকে বললেন, আপনি কিসে আমাকে চিনলেন? জবাবে ঈসা তাঁকে বললেন, ফিলিপ, তোমাকে ডাকবার আগে যখন তুমি সেই ডুমুর গাছের তলে ছিলে, তখন তোমাকে দেখেছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নথনেল জিজ্ঞাসা করলেন, “আপনি কী করে আমাকে চিনলেন।” যীশু বললেন, “ফিলিপ তোমাকে ডাকার আগে তুমি যখন ডুমুর গাছের নিচে ছিলে, তখনই আমি তোমাকে দেখেছিলাম।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নথনেল তাঁহাকে কহিলেন, আপনি কিসে আমাকে চিনিলেন? যীশু উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, ফিলিপ তোমাকে ডাকিবার পূর্ব্বে যখন তুমি সেই ডুমুরগাছের তলে ছিলে, তখন তোমাকে দেখিয়াছিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
নথনেল তাঁকে বললেন, ‘আপনি কেমন করে আমাকে চিনলেন?’ এর উত্তরে যীশু বললেন, ‘ফিলিপ আমার সম্পর্কে তোমায় বলার আগে তুমি যখন ডুমুর গাছের তলায় বসেছিলে, আমি তখনই তোমায় দেখেছিলাম৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
নথনেল তাঁকে বললেন, কেমন করে আপনি আমাকে চিনলেন? যীশু উত্তর দিয়ে তাঁকে বললেন, ফিলিপ তোমাকে ডাকবার আগে যখন তুমি সেই ডুমুর গাছের নিচে ছিলে তখন তোমাকে আমি দেখেছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নথনেল তাঁহাকে কহিলেন, আপনি কিসে আমাকে চিনিলেন? যীশু উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, ফিলিপ, তোমাকে ডাকিবার পূর্বে যখন তুমি সেই ডুমুরগাছের তলে ছিলে, তখন তোমাকে দেখিয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নথনেল যীশুকে জিজ্ঞাসা করলেন, “আপনি কেমন করে আমাকে চিনলেন?” যীশু উত্তরে তাঁকে বললেন, “ফিলিপ তোমাকে ডাকবার আগে যখন তুমি সেই ডুমুর গাছের তলায় ছিলে, আমি তখনই তোমাকে দেখেছিলাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নথনেল ঈসাকে জিজ্ঞাসা করলেন, “আপনি কেমন করে আমাকে চিনলেন?” ঈসা জবাবে তাঁকে বললেন, “ফিলিপ তোমাকে ডাকবার আগে যখন তুমি সেই ডুমুর গাছের তলায় ছিলে, আমি তখনই তোমাকে দেখেছিলাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নথনেল তাঁকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে কি করে চিনলেন? যীশু বললেন, ফিলিপ তোমার ডাকার আগে তুমি যখন ডুমুর গাছের তলায় ছিলে, আমি তখনই তোমাকে দেখেছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নথনেল তাঁকে বললেন, “আপনি কেমন করে আমাকে চিনলেন?” এর উত্তরে যীশু বললেন, “ফিলিপ আমার সম্পর্কে তোমায় বলার আগে তুমি যখন ডুমুর গাছের তলায় বসেছিলে, আমি তখনই তোমায় দেখেছিলাম৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নথনেল তাঁকে বললেন, কেমন করে আপনি আমাকে চিনলেন? যীশু উত্তর দিয়ে তাঁকে বললেন, ফিলিপ তোমাকে ডাকবার আগে যখন তুমি সেই ডুমুরগাছের নিচে ছিলে তখন তোমাকে আমি দেখেছিলাম।