John 10:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অন্যেরা বললো, এসব তো বদ-রূহে পাওয়া লোকের কথা নয়; বদ-রূহ্‌ কি অন্ধদের চোখ খুলে দিতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু অন্যেরা বলল, “এসব কথা তো ভূতের পাওয়া লোকের নয়! ভূত কি অন্ধদের চোখ খুলে দিতে পারে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অন্যেরা বলিল, এ সকল ত ভূতগ্রস্ত লোকের কথা নয়; ভূত কি অন্ধদের চক্ষু খুলিয়া দিতে পারে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আবার অন্যরা বলল, ‘যাদের ভূতে পায় তারা তো এমন কথা বলে না৷ ভূত নিশ্চয়ই অন্ধকে দৃষ্টিশক্তি দান করতে পারে না, পারে কি?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অন্য লোকেরা বলল, এই সব ত ভুতে ধরা লোকের মত কথা নয়। ভূত কি একজন অন্ধের চক্ষু খুলে দিতে পারে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহার কথা কেন শুনিতেছ? অন্যেরা বলিল, এই সকল ত ভূতগস্ত লোকের কথা নয়; ভূত কি অন্ধদের চক্ষু খুলিয়া দিতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্যেরা বলল, “কিন্তু এ তো ভূতে পাওয়া লোকের মত কথা নয়। ভূত কি অন্ধের চোখ খুলে দিতে পারে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্যেরা বলল, “কিন্তু এ তো ভূতে পাওয়া লোকের মত কথা নয়। ভূত কি অন্ধের চোখ খুলে দিতে পারে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্যেরা বলল, মন্দ আত্মা ভর করলে কোন লোক এরকম কথা বলতে পারে না। মন্দ আত্মা কি জন্মান্ধকে দৃষ্টিদান করতে পারে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার অন্যরা বলল, “যাদের ভূতে পায় তারা তো এমন কথা বলে না৷ ভূত নিশ্চয়ই অন্ধকে দৃষ্টিশক্তি দান করতে পারে না, পারে কি?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অন্য লোকেরা বলল, এই সব ত ভূতগ্রস্ত লোকের মত কথা নয়। ভূত কি একজন অন্ধের চক্ষু খুলে দিতে পারে?