John 10:36 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পাক-কিতাবের কথা তো খণ্ডন হতে পারে না— তবে যাঁকে পিতা পবিত্র করলেন ও দুনিয়াতে প্রেরণ করলেন, তোমরা কি তাঁকে বল যে, তুমি কুফরী করছো, কেননা আমি বললাম যে, আমি ইবনুল্লাহ্?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে পিতা যাকে তাঁর আপনজনরূপে পৃথক করে জগতে পাঠিয়েছেন, তাঁর বিষয়ে কী বলবে? তবে ‘আমি ঈশ্বরের পুত্র,’ একথা বলার জন্য কেন তোমরা আমাকে ঈশ্বরনিন্দার অভিযোগে অভিযুক্ত করছ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে যাঁহাকে পিতা পবিত্র করিলেন ও জগতে প্রেরণ করিলেন, তোমরা কি তাঁহাকে বল যে, তুমি ঈশ্বরনিন্দা করিতেছ, কেননা আমি বলিলাম যে, আমি ঈশ্বরের পুত্র?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমিই সেই ব্যক্তি, পিতা য়াঁকে মনোনীত করে জগতে পাঠালেন৷ আমি বলেছি য়ে, ‘আমি ঈশ্বরের পুত্র৷’ তবে তোমরা কেন বলছ য়ে আমি ঈশ্বর নিন্দা করছি?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যাঁকে পিতা পবিত্র করলেন ও পৃথিবীতে পাঠালেন, তোমরা কি তাঁকে বলবে যে, তুমি ঈশ্বরের নিন্দা করছ, কারণ আমি বললাম যে, আমি ঈশ্বরের পুত্র?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শাস্ত্রের খণ্ডন ত হইতে পারে না- তবে যাঁহাকে পিতা পবিত্র করিলেন ও জগতে প্রেরণ করিলেন, তোমরা কি তাঁহাকে বল যে, তুমি ঈশ্বর-নিন্দা করিতেছ, কেননা আমি বলিলাম যে, আমি ঈশ্বরের পুত্র?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে পিতা নিজের উদ্দেশ্যে যাঁকে আলাদা করলেন এবং জগতে পাঠিয়ে দিলেন সেই আমি যখন বললাম, ‘আমি ঈশ্বরের পুত্র,’ তখন আপনারা কেমন করে বলছেন, ‘তুমি ঈশ্বরের বিরুদ্ধে অপমানের কথা বলছ?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে পিতা নিজের উদ্দেশ্যে যাঁকে আলাদা করলেন এবং দুনিয়াতে পাঠিয়ে দিলেন সেই আমি যখন বললাম, ‘আমি ইব্নুল্লাহ্,’ তখন আপনারা কেমন করে বলছেন, ‘তুমি কুফরী করছ’?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে কেন তোমরা আমার বিরুদ্ধে ঈশ্বর নিন্দার অভিযোগ আনছ-পিতা পবিত্র উদ্দেশ্য সাধনের জন্যই আমাকে উৎসর্গ করে পাঠিয়েছেন এই জগতে, আর তাই আমি বলছি, ‘আমি ঈশ্বরের পুত্র'-এইজন্যই কি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমিই সেই ব্যক্তি, পিতা যাঁকে মনোনীত করে জগতে পাঠালেন৷ আমি বলেছি, ‘আমি ঈশ্বরের পুত্র৷’ তবে তোমরা কেন বলছ যে আমি ঈশ্বর নিন্দা করছি?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাকে পিতা পবিত্র করলেন ও পৃথিবীতে পাঠালেন, তোমরা কেন তাঁকে বললে যে, তুমি ঈশ্বরের নিন্দা করছ, কারণ আমি বললাম যে, আমি ঈশ্বরের পুত্র?